হাওড়া , ২৮ জুলাই:- ডেঙ্গুতে প্রথম মৃত্যু হল হাওড়ায় । দ্বাদশ শ্রেণির ছাত্র সায়ন্তন ব্যানার্জি ( ১৭ ) জ্বর উপসর্গ নিয়ে ভর্তি ছিল শিবপুরের একটি বেসরকারি হাসপাতালে। রক্ত পরীক্ষা করে তার ডেঙ্গু ধরা পড়ে। ওই হাসপাতালেই রবিবার তার মৃত্যু হয়। মৃতের বাড়ি গোলাবাড়ির কিংগস রোডে। পরিবার সূত্রের খবর, সে গত মঙ্গলবার দিদার বাড়ি গিয়েছিল। সেদিনই তার জ্বর আসায় সে বাড়ি চলে আসে। রাতেই চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শ মেনে পরদিন রক্ত পরীক্ষা করানো হয়। সেই রিপোর্টে কিছু না এলেও ছাত্রের শরীরে র্যাশ বের হতে দেখা যায়। পরদিন ফের চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করা হয়। শুক্রবার রোগীকে নিয়ে আসতে বলেন চিকিৎসক। শুক্রবার সায়ন্তনকে পরীক্ষার পর ওই চিকিৎসক জানান তার রক্তচাপ অনিয়মিত এখনই হাসপাতালে ভর্তির প্রয়োজন। এরপর হাওড়ার আরও দুটি বেসরকারি হাসপাতাল ঘুরে সায়ন্তনকে শিবপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ডেঙ্গু পজিটিভ রিপোর্ট হয়। রবিবার সেখানেই তার মৃত্যু হয়।
Related Articles
রাজ্যপালকে কাছে পেয়ে আপ্লুত বনমালীদেবী, জানালেন ছেলের মৃত্যু প্রতিটি রাত চোখ ভেজায়।
হাওড়া,৩ মার্চ:- এক বছর আগে কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফের কনভয়ে আত্মঘাতী হামলা ঘটায় জঙ্গিরা। ওই হামলায় শহীদ হয়েছিলেন হাওড়ার বাউড়িয়ার চককাশী গ্রামের বাসিন্দা বাবলু সাঁতরা। ঘটনার এক বছর পর মঙ্গলবার তাঁর বাড়িতে আসলেন রাজ্যপাল জগদীপ ধনখর। শোকার্ত পরিবারের পাশে কাটালেন বেশ কিছুটা সময়। গত ৩০ জুলাই কেশরীনাথ ত্রিপাঠীর জায়গায় রাজ্যপালের দায়িত্বভার নিয়েছিলেন জগদীপ ধনখর। […]
উত্তরকাশির সুরঙ্গে আটকে থাকা হুগলির পাখিরা পরিবার উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।
হুগলি, ১৫ নভেম্বর:- ফোন কাছছাড়া করছেন না প্রৌঢ় দম্পতি। বেজে উঠলে পড়শিরাও দৌড়ে আসছেন নতুন কোনও খবর এল কি না জানতে। এমনই উৎকণ্ঠায় দিন কাটছে উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে থাকা পুরশুড়ার হরিণাখালির বছর চব্বিশের সৌভিক পাখিরার পরিবারের। একই অবস্থা নিমডাঙির বছর উনিশের জয়দেব পরামানিকের পরিবারেরও। রবিবার থেকেই রান্না চাপাননি সৌভিকের মা লক্ষ্মী। এদিনও বেলা নাগাদ দেখা […]
লালবাবু খুনে ব্যান্ডেলের রামাকে গ্রেফতার করলো পুলিশ।
হুগলি, ৯ জুলাই:- গত ৩রা জুলাই সন্ধ্যায় দেবানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত ব্যান্ডেল কুলিপাড়া নিউ কাজিডাঙা এলাকায় গুলিতে খুন হন কলকাতা পুরসভার কর্মী লালবাবু গোয়ালা। তারপরেই চন্দননগর পুলিশ কমিশনারেট তদন্তে নামে। মৃতের পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে লালবাবুর ভাইপো আদিত্য গোয়ালাকে গ্রেফতার করলেও খুনের কিনারা করতে পারছিল না পুলিশ। মঙ্গলবার রাতে ব্যান্ডেলের চিরঞ্জিত রায় ওরফে রামাকে গ্রেপ্তার […]










