বারাসাত , ২৮ জুলাই:- করোনা আবহে দীর্ঘ চার মাসের বেশি সময় ধরে বন্ধ বারাসাত জেলা আদালত। ফলে সমস্যার মধ্যে রয়েছেন বিচারপ্রার্থী ও তাদের পরিবার। সেই সঙ্গে সমস্যায় রয়েছেল আইনজীবী ও লক্লার্কেরা। আইনজীবীদের দাবি হু এর নির্দেশ ও নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মেনে খোলা হোক আদালত। তাদের দাবি উচ্চ আদালতের নির্দেশ থাকা স্বত্ত্বেও এক অজ্ঞাত কারনে বন্ধ রাখা হচ্ছে আদালত। এমনকি বার এসোসিয়েশানকেও অন্ধকারে রাখা হচ্ছে। আদালত খোলার দাবি নিয়ে মঙ্গলবার আইনজীবীরা বিক্ষোভ দেখান ও জেলা জজের কাছে আর্জি জানান আদালত খোলার জন্য। এদিন বিক্ষোভকারীরা ধর্নাতেও বসেন। তাদের দাবি আদালত খোলা না হলে আগামীতে তারা বৃহত্তর আন্দোলনের ডাক দেবেন।
Related Articles
পরের বছরও আইপিএলে খেলবেন মাহি
স্পোর্টস ডেস্ক, ১ নভেম্বর:- আইপিএল অভিযান শেষ মাহেন্দ্র সিং ধোনির। তবে রবিবার শেষবারের মতো এবছর আইপিএলে টস করতে আসলেও, এখনই আইপিএলকে অবসর জানাচ্ছেন না মাহি। রবিবার দুপুরে আবুধাবিতে টস করতে হেসে সহাস্য মুখে সে কথা নিজেই জানালেন বিশ্বকাপ জয়ী ভারত অধিনায়ক। টসের সময় চেন্নাই অধিনায়ক ধোনিকে জিজ্ঞেস করা হয় এটাই আপনার শেষ ম্যাচ কি না […]
লাইসেন্সিংয়ের জন্য অতিরিক্ত ৭ দিন সময় ইস্টবেঙ্গলকে।
স্পোর্টস ডেস্ক , ১৬ জুলাই:- মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাবের লাইসেন্সিং প্রক্রিয়া শুরু করার জন্য ফেডারেশন চিঠি পাঠিয়েছিল। বেঙ্গালুরুতে কোয়েস অফিসে সেই চিঠি আসে। এরপর ক্লাবকে লাইসেন্সিংয়ের জন্য আইলিগ ও আইএসএলের অন্য ক্লাবগুলির মতো ১০ দিনের সময়সীমা বেধে দেওয়া হয়। এই পরিস্থিতিতে ইস্টবেঙ্গলের আগামী দিনে খেলা নিয়ে সংশয় তৈরি হয়। এরপর ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে ফেডারেশনকে চিঠি […]
২০২১ এর ভোট হবে সাম্প্রদায়িকের বিরুদ্ধে , মায়ের ইজ্জত বাঁচানোর ভোট , হাওড়ায় বললেন ত্বহা সিদ্দিকী।
হাওড়া , ৩০ জানুয়ারি:- “ভারত স্বাধীন হওয়ার পর থেকে যত ভোট হয়েছে তা হয়েছে উন্নয়নের নিরিখে ভোট। কখনো কংগ্রেস, কখনো বামফ্রন্ট, কখনো তৃণমূল বলেছে আমরাই উন্নয়ন করেছি। মানুষ যাকে মনে করে করেছে ভোট দিয়েছে। কিন্তু, এবার ২০২১এর ভোট হবে সাম্প্রদায়িকের বিরুদ্ধে ভোট। কি হিন্দু, কি মুসলমান আমরা যারা এই বাংলায় আছি, এই ভোট আপনার আমার […]






