হুগলি , ২৩ জুলাই:- লক ডাউনের মধ্যে মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো। কোন্নগরের জোড়াপুকুর এলাকায় এক ব্যক্তির বাড়িতে মৃতদেহ পড়ে থাকা নিয়ে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয় । বৃহস্পতিবার স্থানীয় বাসিন্দারা জানান বিদায়ী কাউন্সিলর ও পুলিশ প্রশাসনের সাথে যোগাযোগ করা হলেও কোনো সুরাহা হয়নি দেহটিকে নিয়ে যাওয়ার । পরে এলাকার বাসিন্দাদের সহায়তায় সেই দেহটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করা হয়।স্থানীয় সূত্রে জানা গেছে ওই ব্যক্তি রেলের টিকিট পরীক্ষকের চাকরি করতেন। কোন্নগরের জোরাপুকুর এলাকায় ঘর ভাড়া নিয়ে একাই থাকতেন ওই ব্যক্তি।
Related Articles
জগৎবল্লভপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী গাড়ি।
হাওড়া , ৩১ মে:- জগৎবল্লভপুরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী গাড়ি। মুষলধারে বৃষ্টির কারণে রাস্তা পিছল থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল একটি যাত্রীবাহী ভ্যান। সোমবার ঘটনাটি ঘটেছে হাওড়ার জগৎবল্লভপুরের পাঁতিহাল এলাকায়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন। এদেরকে উদ্ধারের পর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর পাঁতিহালের ওই রাস্তায় ভীড় জমে যায়। স্থানীয়েরা উদ্ধারের কাজে এগিয়ে […]
শেষ দু-দফায় নির্বাচনী প্রচারে রোড শো , মিছিলে নিষেধাজ্ঞা জারি করল কমিশন।
কলকাতা , ২২ এপ্রিল:- হাইকোর্টের পর্যবেক্ষণের পর অবশেষে শেষ দু-দফায় নির্বাচনী প্রচারে নিষেধাজ্ঞা জারি করল কমিশন। সমস্ত রোড শো, মিছিলে নিষেধাজ্ঞা জারি করল। বাইক, সাইকেল র্যালিতেও নিষেধাজ্ঞা জারি করা হল। নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, রাজ্যে করোনা সংক্রমণের বাড়বাড়ন্তের জেরে সমস্ত রাজনৈতিক দলের রোড শো, মিছিলে নিষেধাজ্ঞা জারি করা হল। আজ, বৃহস্পতিবার সন্ধে ৭টা থেকেই […]
গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক করলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১২ জানুয়ারি:- বাবুঘাটে গঙ্গাসাগর মেলার স্থল খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আউট্রাম ঘাটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, গঙ্গাসাগরের পুণ্যার্থীদের জন্য রাজ্য সরকার বিমার ব্যবস্থা করেছে। এখন যা পরিস্থিতি, সবাইকে নিজেদেরই সুস্থ রাখতে হবে। কেউ এমন কিছু করবেন না, যাতে পরিস্থিতি খারাপ হয়ে যায়। বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। হাইকোর্ট যা নির্দেশ দিয়েছে, তা […]







