মালদা , ২৩ জুলাই:- করোনা ভাইরাসের সংক্রমণ রুখতে সকাল ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজ্যজুড়ে চলছে লকডাউন। সারা রাজ্যের সাথে মালদা জেলার মানিকচক ব্লকের মানিকচক থানা ও ভুতনি থানায় সকাল থেকেই চলছে পুলিশের নাকাচেকিং। ওসি গৌতম চৌধুরীর নেতৃত্বে ধরপাকড় অভিযান চলছে গুরত্বপূর্ণ মোড় গুলিতে । একি ভাবে ভুতনি থানার পুলিশ ভুতনি সেতু মোড়ও কড়াকড়ি নজরদারি চালাছে । মাস্কবিহীন মানুষদের বিনা কারনে দেখলেই পুলিশের তরফে কড়া ধমক দিয়ে বাড়ি ফেরানো হচ্ছে সকলকে। অকারণে যে সমস্ত ব্যক্তি রাস্তায় ঘোরাঘুরি করছিল তাদের আটক করে পুলিশ থানায় নিয়ে যায় । লাগাতার মাইকিং এর মানুষকে সচেতন করছে পুলিশ প্রশাসন । ছোটোখাটো জমায়েত থাকলেও লাঠি উঁচিয়ে হঠিয়ে দেওয়া হয় সকলকেই।অপরদিকে মানিকচকের সমস্ত এলাকা জনশুন্য, বাজার বন্ধ,লোক হাতে গোনা কয়েকজন । লকডাউন সম্পূর্ণ রূপে কার্যকর করতে তৎপর ভূমিকায় দেখা যায় মানিকচকে পুলিশকে।
Related Articles
বিহার থেকে নিখোঁজ সন্তানকে বাংলা থেকে ফিরে পেলো পরিবার।
হাওড়া , ১৩ নভেম্বর:- আজ থেকে প্রায় নয় বছর আগে বিহারের বাকা জেলার রিজাউন থানা এলাকার লিলাতরি গ্রাম থেকে হারিয়ে গিয়েছিলেন বছর আঠাশের মনোজ পাসওয়ান। দীর্ঘদিন পরে শনিবার সকালে হারানো ভাগ্নেকে ফিরে পেয়ে চোখের জলে ভাসলেন মামা। যখন বাড়ির ছেলেকে ফিরে পাওয়ার আশা তাঁরা প্রায় ছেড়েই দিয়েছিলেন সেই সময়ে হঠাৎ করেই মনোজের খবর পায় পরিবার। […]
হাওড়া হোম-কান্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি অগ্নিমিত্রা পালের।
হাওড়া, ২১ নভেম্বর:- হাওড়ার সালকিয়া বাবুডাঙার শ্রীরাম ঢ্যাং রোডের হোম-কান্ডে (নির্যাতন, শিশু বিক্রির অভিযোগ) অভিযুক্তদের নাম প্রকাশ ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করলেন বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী অগ্নিমিত্রা পাল। রবিবার সকালে হাওড়ার মালিপাঁচঘড়ার ঘটনাস্থলে (করুণা উইমেন অ্যান্ড চিল্ড্রেন ওয়েলফেয়ার সোসাইটি নামের ওই হোম) আসেন তিনি। সেখানে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানান, এই ঘটনা নিয়ে পুলিশকে […]
করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হল কোচবিহারে কর্মরত এক পুলিশ কনস্টেবলের।
কোচবিহার , ২৫ জুলাই:- কোচবিহারে কর্মরত এক পুলিশ কর্মীর করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল জেলাজুড়ে । মৃত ওই পুলিশ কর্মীর নাম সদানন্দ সরকার(৫৬)। তার বাড়ি জলপাইগুড়ির ময়নাগুড়ি শহরের আনন্দনগর পাড়ার বাসিন্দা। ওই পুলিশ কর্মীর মৃত্যুর ঘটনায় কোচবিহার জেলা পুলিশ মহল ও পরিবারে শোকের ছায়া নেমে আসে । পুলিশ সূত্রে জানা গেছে , সদানন্দ […]








