হুগলি , ২৩ জুলাই:- করোনা সংক্রমণ মোকাবিলায় দ্বিতীয় পর্যায়ের লক ডাউনে জেলা জুড়ে প্রশাসনিক তৎপরতা ছিল তুঙ্গে। বৃহস্পতিবার সকাল থেকেই জেলার চার মহকুমায় মানুষের যাতায়াত চোখে পড়েনি। জেলার বড় বড় বাজার হাট শেওড়াফুলি, টিনবাজার ,মানিকতলা বাজার সহ এলাকার দোকানপাট বন্ধ ছিল। অটো টোটো ছিল বন্ধ।জরুরি পরিষেবা দুধ , ওষুধের মতো নিত্য প্রয়োজনীয় সামগ্রী কে ছাড় দেওয়া হয়েছে। খুব দরকারে যারা রাস্তায় বেড়িয়েছেন তাদের সচেতন করেছে পুলিশ।কমিশনারেট ও গ্রামীণ এলাকায় পুলিশি টহল চোখে পড়েছে। তবে দিন আনা দিন খাওয়া লোকেরা কেউ কেউ রাস্তায় বেড়িয়েছেন। এ দিন এক পুজারি বলেন , পুজো করে পেট চালাই । বৃহস্পতিবার পুজো করে যে দক্ষিণা মেলে তাতে দিন গুজরান হয়। অন্যদিকে পথ চলতি এক ব্যক্তি বলেন ওষুধ কিনতে বেড়িয়েছি । চুঁচুড়া , চন্দননগর শ্রীরামপুর , রিষড়ার বিস্তীর্ণ এলাকা ঘুরে সেই চিত্র চোখে পড়েছে । বাজারহাট , দোকান , সিটি সার্ভিস বাস চলাচল এদিন বন্ধ ছিল। অন্যদিনের মত টোটো এবং অটো সার্ভিস সম্পূর্ণ বন্ধ ছিল জেলার প্রধান সড়ক জি টি রোড দিল্লি রোড , তারকেশ্বর , আরামবাগ রোড সবই ছিল জনমানব শূন্য।
Related Articles
ক্লাব ঘর থেকে উদ্ধার জুটমিল শ্রমিকের মৃতদেহ, তদন্তে ভদ্রেশ্বর থানা।
হুগলি, ৬ সেপ্টেম্বর:- ক্লাব ঘর থেকে জুটমিল শ্রমিকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্তে ভদ্রেশ্বর থানার পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, হুগলির চাঁপদানীর এ্যাঙ্গাস জুটমিলের শ্রমিক নরেন্দর পাশির (৩২) মৃতদেহ উদ্ধার হয় আজ সকালে গান্ধী ময়দান লাগোয়া একটি ক্লাব ঘর থেকে। গতকাল রাতে যুবক মঙ্গল দল নামে ওই ক্লাবে শুতে […]
বার্ষিক অনুষ্ঠানে নজর কেড়েছে মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয়ের প্রদর্শনী কেন্দ্র।
হুগলি, ৩ ফেব্রুয়ারি:- পুঁথিগত বিদ্যার পাশাপাশি বিজ্ঞান, ইতিহাস,ভূগোল কিংবা অন্যান্য বিষয় নিয়ে বিশেষ ভাবনার লক্ষ্যে নজর কাড়লো স্কুলের প্রদর্শনী কেন্দ্র। রিষড়ার মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রম বিদ্যালয় উদ্যোগে মঙ্গলবার থেকে শুরু হওয়া এই প্রদর্শনী শেষ হয় শুক্রবার। বর্জ্য পদার্থ থেকে বিদ্যুৎ তৈরি করা কিংবা প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে প্রাণীদের বিজ্ঞানসম্মতভাবে নিরাপত্তা কিংবা ওয়ারলেস ব্যবহারের সুবিধার পাশাপাশি ঐতিহাসিক ইতিহাস […]
মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন চাঁপদানি পৌরসভায়।
হুগলি, ৫ জানুয়ারি:- চাঁপদানি পৌরসভার সভাগৃহে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ৬৮ তম জন্মদিন পালন করল পৌরপ্রধান সুরেশ মিশ্র। ছিলেন উপ পৌরপ্রধান বিনয় কুমার ও অন্যান্য কাউন্সিলরবৃন্দ। কেক কেটে স্পার্কেল ক্যান্ডেল জ্বালিয়ে করতালি দিয়ে মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানায় তৃণমূল নেতৃত্ব। এরপর সকলের মধ্যে কেক ও খাবার পরিবেশন করা হয়। এই অনুষ্ঠান ঘিরে সকলের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ছড়িয়ে পড়লো। […]











