হাওড়া , ২১ জুলাই:- ২১ জুলাই তৃণমূলের শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি হাওড়ায় বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেন। এদিন তিনি পাকুড়িয়া সহ বালি রাজচন্দ্রপুর, বালি নিশ্চিন্দায় দলের শহীদ দিবসের কর্মসূচিতে অংশ নিয়ে শহীদ বেদীতে মাল্যদান করেন। পাশাপাশি হাওড়ার বালিতে ৫৩ নম্বর ওয়ার্ডে পুরসভার প্রাক্তন কাউন্সিলর তৃণমূলের শ্রমিক নেতা বলরাম ভট্টাচার্যের উদ্যোগে ২১শে জুলাই ভার্চুয়াল মিটিংয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য তৃণমূল কর্মী সমর্থকরা জায়েন্ট স্ক্রিন লাগিয়ে ভার্চুয়াল মিটিং দেখার ব্যবস্থা করে। এখানেও শহীদ বেদীতে মাল্যদান করে শ্রদ্ধা জানিয়েছেন তৃণমূল কর্মী সমর্থকরা।
Related Articles
রামপুরহাটের বগটুই গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন মুখ্যমন্ত্রী।
হাওড়া, ২৪ মার্চ:- রামপুরহাট গণহত্যার ঘটনায় মুখ্যমন্ত্রী রামপুরহাটের বগটুই গ্রামের উদ্দেশ্যে রওনা দিলেন। হাওড়া ডুমুরজলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে এদিন দুপুরে রওনা দেন তিনি। গতকালই তিনি ঘোষণা করেছিলেন আজকের নির্ধারিত সময়ে তিনি যাবেন রামপুরহাটে বগটুই গ্রামে। যেখানে এই ঘটনাটি ঘটেছে সেখানে তিনি পরিদর্শন করবেন। এমনকি সেই গ্রামের বাসিন্দাদের সঙ্গে দেখা করবেন। এছাড়াও যারা হাসপাতালে ভর্তি আহতদের […]
এটিকে-মোহনবাগানের সংযুক্তিকরণে কেমন হবে মোহনবাগান দিবস? অপেক্ষায় সমর্থকরা ।
স্পোর্টস ডেস্ক , ১২ জুলাই:- শুক্রবার বঙ্গ ফুটবলে শুরু হয়েছে এক নয়া অধ্যায়। মোহনবাগান ও এটিকের সংযুক্তিকরণের পর প্রথমবার বৈঠকে বসে এই দুই ক্লাবের কর্মকর্তারা। বৈঠকের পর দুই ক্লাবের একযোগে এটিকে-মোহনবাগান নামে ভারতীয় ফুটবলে পথ চলা শুরু করেছে। এবার মোহনবাগান দিবস নিয়ে এটিকে-মোহনবাগানের ভাবনা শুরু। আগামী ২৯ জুলাই মোহনবাগান দিবস। করোনার মধ্যেও নতুন মোহনবাগানে ‘মোহনবাগান […]
৫০ ফুট উচ্চতার কাটআউট বানিয়ে, কেক কেটে বিরাট কোহলির জন্মদিন পালিত হাওড়ায়।
হাওড়া, ৫ নভেম্বর:- প্রায় ৫০ ফুট উচ্চতার কাটআউট বানিয়ে তাতে মালা পরিয়ে দুধ দিয়ে অভিষিক্ত করে বিরাট কোহলির ৩৬তম জন্মদিন পালন করলেন এক স্বেচ্ছাসেবী সংস্থার বিরাট ভক্তরা। মঙ্গলবার হাওড়ার সাঁত্রাগাছি নতুন বাসস্ট্যান্ডে উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন জেলা থেকে আগত প্রতিনিধিরা। সংগঠনের সদস্যদের দাবি, গোটা ভারতবর্ষে কোথাও এভাবে ভারতীয় ক্রিকেট আইকন বিরাট কোহলির জন্মদিন পালন হয়নি। […]








