স্পোর্টস ডেস্ক , ২০ জুলাই:- আফ্রিকার জাম্বিয়াতে করোনা আক্রান্ত ফুটবলারদের নিয়েই লিগ শুরু করল কতৃপক্ষ। জাম্বিয়া ফুটবলের এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। জানা গিয়েছে, বর্তমান লিগ টেবিলের শীর্ষে থাকা দল ফরেস্ট রেঞ্জার্সের ফুটবলার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে মোট ২৮ জন করোনাভাইরাসে আক্রান্ত। সব কিছু জেনেও এদের আইসোলেশনে না পাঠিয়ে ম্যাচ খেলতে পাঠিয়ে দেওয়া হয়। কর্তৃপক্ষ পুরোটা জেনেও কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। জানা গিয়েছে, করোনা ধাক্কায় স্থগিত থাকা জাম্বিয়ান সুপার লিগের ২০১৯-২০ মরসুম পুনরায় শুরু হওয়ার মাত্র কয়েক ঘণ্টা আগে শনিবার সকালে ফরেস্ট রেঞ্জার্স ফুটবলার ও স্টাফ মিলিয়ে তাদের দলের ৫৮ জনের কোভিড-১৯ টেস্ট করানো হয়েছিল। তাঁদের মধ্যে ২৮ জন পজিটিভ হয়েছেন। এই তালিকায় ১৭ জন ফুটবলার রয়েছে। ক্লাব এই নিয়ে লিগ কর্তৃপক্ষকে সব কিছু জানালেও কোনও কাজ হয়নি। না খেললে প্রতিপক্ষকে ওয়াকওভার দিয়ে দেওয়া হবে জানানো হয়। শীর্ষস্থানে থাকা দল পরবর্তী সময়ে চ্যাম্পিয়নশিপের দৌড় থেকে ছিটকে যেতে পারে, সেই উদ্বেগেই ক্লাব দল নামাতে বাধ্য হয়। লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা লুসাকা ডায়নামোসের থেকে শীর্ষে থাকা রেঞ্জার্স দল ছয় পয়েন্টে এগিয়ে রয়েছে।
Related Articles
রাজ্য সরকার নিউ টাউনে ৪০০ আবাসিক প্লট ৯৯ বছরের ইজারা ভিত্তিতে সরকারি কর্মীদের বরাদ্দ দেবে।
রিংকা পাত্র , ১২ ফেব্রুয়ারি:- রাজ্য সরকার নিউ টাউনে ৪০০ আবাসিক প্লট এইচআইজি এবং এমআইজি সমবায় সমিতিগুলিকে লটারির মাধ্যমে পুলিশকে ৯৯ বছরের ইজারা ভিত্তিতে পুলিশ সহ রাজ্য সরকারি কর্মীদের জন্য বিশেষ বিধান সহ বরাদ্দ দেবে। প্লটগুলি এইচআইজি, এমআইজি -1 এবং এমআইজি -2 তিনটি বিভাগের অধীনে দেওয়া হবে। প্লটগুলির জন্য আবেদনকারী সদস্যদের আয়ের মানদণ্ড এমআইজি প্লটের […]
সিসি ক্যামেরার ছবি দেখেই সনাক্ত অপরাধীদের। উদ্ধার চোরাই ইমিটেশনের গয়না।
হাওড়া, ৬ মে:- সিসি ক্যামেরার ফুটেজ দেখে অবশেষে সনাক্ত অপরাধীরা। উদ্ধার হলো চোরাই ইমিটেশনের গয়না। অভিযোগ, হাওড়ার এসি মার্কেটের একটি দোকানের তালা ভেঙে প্রায় চল্লিশ হাজার টাকার ইমিটেশনের গয়না সহ অন্যান্য প্রশাধনী সামগ্রী চুরি গিয়েছিল। কয়েকদিন পর অবশেষে সেই ঘটনায় দোষীদের সনাক্ত করা সম্ভব হলো। দোকানের সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ দেখে যাদের চুরি করতে দেখা […]
কসবায় কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টায় বিজেপি ও সিপিএমের হাত! দাবি কল্যাণের।
হুগলি, ১৬ নভেম্বর:- খাস কলকাতায় তৃণমূল কাউন্সিলরকে গুলি করে খুনের চেষ্টায় বিজেপি সিপিএমের হাত! ডানকুনির চাকুন্দিতে সরকারি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসে বিস্ফোরক দাবি শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। এ এদিন এক নম্বর ওয়ার্ডে বাসস্ট্যান্ড পাম্প হাউস সহ একাধিক ঢালাই রাস্তার উদ্বোধন করেন সাংসদ। উদ্বোধনী মঞ্চ থেকে ফের সিপিএম- বিজেপিকে নিশানা করে কল্যাণ। এদিন মোহাম্মদ সেলিমকে চ্যালেঞ্জ […]








