কলকাতা,২৬ ডিসেম্বর:- এটা মানুষের আন্দোলন। আমাদের অধিকার যদি কেউ কেড়ে নেয় তাহলে আমাদের জীবন দিয়ে আন্দোলন চলবে। কেউ যদি জোর করে তাহলে বাংলার মানুষ সেটা মেনে নেবে না। যারা কর্নাটকে মারা গেছে তাদের জন্য সাহায্য করবে তৃণমূল । তৃণমূল ট্রেড শাখার নেতৃত্ব যাবে সেখানে গিয়ে তারা পাশে দাঁড়াবে। ছাত্র ছাত্রীদের উপরে অনেক অত্যাচার করা হচ্ছে আপনাদের উপরে আমাদের পূর্ণ সমর্থন আছে।বৃহস্পতিবার রাজাবাজারে মিছিল শুরুর আগে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কর্ণাটকের সরকার বলছে, যারা মারা গেছে তারা গুন্ডা ছিল। তাই তাদের পরিবারকে কোন সহযোগিতা করা হবে না।
মমতা বলেন, তৃণমূল সাহায্য করবে। তাদের পাশে দাঁড়াতে ট্রেড শাখার কর্মীরা কর্নাটকে যাবে নিহত আন্দোলনকারীদের পরিবারের কাছে। কর্নাটকে নিহত দুই আন্দোলনকারীর পরিবারকে পাঁচ লাখ টাকা করে আর্থিক সাহায্য করার কথা ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মাল্লিকবাজারে তিনি জানিয়েছেন, দুই পরিবারকে তৃণমূলের তরফে ৫ লাখ টাকা করে তুলে দেওয়া হবে। দীনেশ ত্রিবেদী এবং দোলা সেন দুজন কর্নাটকে যাবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কর্ণাটক সরকারের সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কর্ণাটক সরকার তাদের সহযোগিতা করার কথা বলেও পরে না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিষয়টিকে দুর্ভাগ্যজনক বলেছেন মুখ্যমন্ত্রী। সব ছাত্র ছাত্রীদের অভিনন্দন জানাচ্ছি। কোন পড়ুয়ার উপরে যদি পদক্ষেপ হয়, তাহলে সবাই রুখে দাঁড়াবেন। এখন যা হচ্ছে স্বাধীনতার সময়েও সেটা হয়নি। ছাত্র ছাত্রীরা দেশের ভবিষ্যত। তাদের উপর যদি এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়। তাহলে সেটা খুব অন্যায়। এখন মানুষের কথা বলার অধিকার ছিনিয়ে নেওয়া হচ্ছে। এলাকায় এলাকায় পোস্টার দিতে হবে। স্লোগান লিখে সেখানে পোস্টার দিতে হবে। আমরা সবাই নাগরিক পক্ষ ।Related Articles
শত্রুর দেশে গিয়ে শত্রু বধ , ২৮ বছর পর ব্রাজিলকে হারিয়ে লাতিন আমেরিকা সেরা আর্জেন্টিনা।
স্পোর্টস ডেস্ক, ১১ জুলাই:- ১৯৯৩ সালের পর প্রথম বার কোপা আমেরিকার ফাইনাল জিতল আর্জেন্টিনা৷ ২০১৬ তে সেমিফাইনালে হারের পর মনে হয়েছিল মেসি কি জাতীয় দলের জার্সিতে কোনো খেতাবই জিততে পারবে না। কিন্তু হল না সৌজন্যে ডি মারিয়া৷ ১-০ গোলে জিতে নিজের জাতীয় দলের জার্সিতে প্রথম আন্তর্জাতিক ট্রফি জিতলেন তিনি৷ প্রথমার্ধের খেলায় ১-০ গোলে পিছিয়ে থাকার […]
মজুরির দাবিতে হুগলি-চুঁচুড়া পৌরসভার অস্থায়ী কর্মীদের কর্মবিরতি ১৭ দিনে।
হুগলি, ১৭ ডিসেম্বর:- বকেয়া দু’মাসের মজুরির দাবিতে টানা ১৭ দিন ধরে চলছে হুগলি-চুঁচুড়া পুরসভার অস্থায়ী শ্রমিক-কর্মীদের কর্মবিরতি। যার জেরে রাস্তাঘাট ভরেছে জঞ্জালে, নানান পুর-পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন এ শহরের নাগরিক। শুরুতেই বিষয়টি নিয়ে মহকুমা শাসক (সদর) স্মিতা সান্যাল শুক্ল তৎপরতা দেখিয়েছিলেন। সমস্যা মেটাতে জেলাশাসক মুক্তা আর্য, পুরপ্রধান অমিত রায় ও পুর-আধিকদের নিয়ে বৈঠকে বসেছিলেন। কিন্তু […]
গ্যাসের দাম বৃদ্ধি ,ও নাগরিকত্ব সংশোধনী আইনের বিরুদ্ধে রিষড়ার ২৩ নম্বর ওয়ার্ডে তৃনমুলের প্রতিবাদ মিছিল।
হুগলি,১৪ ফেব্রুয়ারি:- রিষড়া শহর তৃণমূল কংগ্রেসসের পক্ষ থেকে আজ এলাকার ২৩ নম্বর ওয়ার্ডে রান্নার গ্যাসের দাম বৃদ্বির প্রতিবাদে একটি মিছিল বের করা হয় এই মিছিলে স্থানীয় এলাকার তৃণমূল কর্মীরা সহ স্থানীয় সাধারণ মানুষ যোগদান করেন । এইপ্রসঙ্গে রিষড়া শহর তৃণমূল কংগ্রেসের নেতা এবং রিষড়া পুরসভার পৌরসদস্য মনোজ গোস্বামী বলেন যেভাবে বিজেপি সরকার গ্যাসের দাম বাড়িয়ে […]







