স্পোর্টস ডেস্ক , ১৭ জুলাই:- করোনা ভাইরাসের আবহে চলতি বছরের আইপিএল এবং ভারতীয় ক্রিকেটারদের প্রস্তুতি শিবির আয়োজন করতে তারা তৈরি বলে জানিয়েছে সৌদি আরব। বিসিসিআইয়ের ছাড়পত্র পাওয়ার অপেক্ষায় রয়েছে তারা। এ কাজে তারা সফল হবে বলেও বিশ্বাস করে সৌদি আরবের ক্রিকেট সংস্থা। করোনা ভাইরাসের প্রভাব কিছুটা লাঘব হওয়ায় তারাই যে চলতি বছরের আইপিএল আয়োজনের সুযোগ পেতে চলেছে, সে ব্যাপারে নিশ্চিত সৌদি আরবের ক্রিকেট সংস্থা। এত বড় টুর্নামেন্ট আয়োজনের জন্য তারা পুরোপুরি তৈরি বলেও জানিয়েছে আরব। উল্লেখ্য ২০১৪ সালের আইপিএলের বেশ কিছু ম্যাচ হয়েছিল এই দেশে। সেই ম্যাচগুলিতে দর্শক সংখ্যা ছিল দেখার মতো। বিসিসিআই-কে সে কথা স্মরণ করিয়েছে সৌদি আরব। শুধু আইপিএল নয়, করোনা ভাইরাসের আবহে ভারতীয় ক্রিকেটারদের প্রস্তুতি শিবির আয়োজন করতেও যে তারা তৈরি, তা সাফ জানিয়েছে সৌদি আরব। ক্রিকেটারদের সবরকম সুরক্ষা এবং স্বাচ্ছন্দ্য দেওয়ার আশ্বাসও দিয়েছে সৌদি আরবের ক্রিকেট সংস্থা।
Related Articles
রূপনারায়ণ নদে নৌকাডুবি, নিখোঁজ ৬, পিকনিক সেরে ফেরার পথে দুর্ঘটনা।
হাওড়া, ৮ ফেব্রুয়ারি:- বাগনানের রূপনারায়ণ নদে নৌকাডুবি, এখনো নিখোঁজ ৬। পিকনিক সেরে ফেরার পথে ঘটে দুর্ঘটনা। বৃহস্পতিবার সন্ধ্যায় হাওড়ার বাগনান থানা এলাকার বাকসীহাটের কাছে রূপনারায়ণ নদের উপর ওই নৌকাডুবির ঘটনা ঘটে। কমপক্ষে ৬ জন এখনো নিখোঁজ বলে জানা গিয়েছে। সূত্রের খবর এদিন হাওড়ার বেলগাছিয়া সহ বিভিন্ন এলাকা থেকে একটি দল পিকনিক করতে বাকসীহাটের অপরপ্রান্ত দুধকোমরার […]
গ্যাস সিলিন্ডার লিক করে হাওড়ার নিশ্চিন্দায় আগুন। প্রতিবেশীদের তৎপরতায় রক্ষা।
হাওড়া, ৩০ জুন:- হাওড়ার নিশ্চিন্দা থানা এলাকার সাঁপুইপাড়া শান্তিনগরে গ্যাস সিলিন্ডার লিক করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। বাড়ির মালিক তৎপরতার সঙ্গে গ্যাস সিলিন্ডার বাইরে করে দেন। এরপর প্রতিবেশীরা সেখানে ছুটে এসে পাইপে করে জল দিয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে প্রতিবেশীদের সঙ্গে আগুন নেভানোর কাজে হাত লাগায়। তবে সরু […]
ভাইপোকে বাঁচাতেই ইন্ডিয়া জোটে মুখ্যমন্ত্রী, সিঙ্গুরে বিস্ফোরক সেলিম।
হুগলি, ১ ডিসেম্বর:- প্রয়াত সিঙ্গুরের বাম নেতা সুহৃদ দত্তের স্মরন সভায় মহম্মদ সেলিম। সিঙ্গুরের কামরাঙ্গা ময়দানে এই স্মরণ সভায় বক্তব্য রাখবেন সেলিম। সিপিআইএম হুগলী জেলা কমিটির ডাকে আয়োজিত স্মরন সভায় উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় কমিটির সদস্য শ্রীদীপ ভট্টাচার্য্য, হুগলি জেলা সম্পাদক দেবব্রত ঘোষ, রাজ্য এস এফ আই সম্পাদক সৃজন ভট্টাচার্য সহ অন্যান্যরা। গত ৯ ই নভেম্বর […]









