সুদীপ দাস , ১৭ জুলাই:- মধ্যমিকের পর উচ্চ-মাধ্যমিকেও জেলার জয়জয়কার। প্রথম ১০জনের মধ্যে হুগলি জেলার মোট ২১জন কৃতি জায়গা করে নিয়েছে। বছর দুই আগের মত এবারের উচ্চ মাধ্যমিকেও হুগলি কলিজিয়েট গর্ভমেন্ট স্কুলের ছাত্র সেরার সেরা শিরোপার পদ দখল করলো। এই বিদ্যালয়েরই করনিকের পদে কর্মরত সমরেশ ব্যানার্জীর একমাত্র সন্তান ঐক্য ৪৯৯ নম্বর পেয়ে সর্ব্বোচ্চ স্থান দখল করেছে। পড়াশুনার পাশাপাশি ঐক্য ছবি আঁকতে ভালোবাসে। কেন্দ্রীয় সরকারের কাছ থেকে স্কলারশিপ পাওয়া ঐক্যর ইচ্ছা আগামি দিনে কল্যানীতে আইজার (ইন্ডিয়ান জার্নাল অফ অ্যাপলায়েড রিসার্চ)-এ গবেষনা করা। ঐক্যর এই ফলে খুশি তাঁর পরিবার। অন্যদিকে চুঁচুড়ারই আর এক কৃতি সরোজিত ধর। চুঁচুড়া দেশবন্ধু বয়েজ হাই স্কুলের ছাত্র সরোজিতের প্রাপ্ত নম্বর ৪৯৭। রাজ্য যা ৩য় সর্বোচ্চ। সরোজিতের মা পেশায় স্কুল শিক্ষিকা স্বাতী দত্ত(বিবাহ বিচ্ছিন্না)। সরোজিতের ছোটবেলা থেকে কঠিন পরিশ্রম করে তাঁর মা তাঁকে বড় করে তুলেছেন। পদার্থবিদ্যা নিয়ে পড়াশুনা করতে চায় সরোজিত। সম্প্রতি দেশের ২য় মঙ্গল অভিযান দেখেই অনুপ্রাণিত হয়েছে সে। ইচ্ছা ইসরোর হয়ে কাজ করা।
Related Articles
দীর্ঘক্ষণ লাইন দিয়ে স্বাস্থ্যসাথী কার্ড না পেয়ে বিক্ষোভ, অবরোধ হাওড়া-আমতা রোডে।
হাওড়া, ২৪ ডিসেম্বর:- দীর্ঘক্ষণ লাইন দিয়েও অনেকে স্বাস্থ্যসাথী কার্ড না পেয়ে বিক্ষোভ ডোমজুড়ের বিডিও অফিসে। অবরোধ হাওড়া-আমতা রোডে। জানা গেছে, শনিবার সকালে দুয়ারে সরকার প্রকল্পের স্বাস্থ্যসাথী কার্ড দীর্ঘক্ষণ লাইন দিয়ে না পেয়ে বিক্ষোভে ফেটে পড়েন সাধারণ মানুষ। ডোমজুড় বিডিও অফিসের সামনে এই নিয়ে উত্তেজনা ছড়ায়। জানা যায়, সকাল ১০টা থেকে লাইনে দাঁড়িয়ে ছিলেন প্রচুর মানুষ। […]
গৃহবধুকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তারই শ্বশুরবাড়ির বিরুদ্ধে।
আরামবাগ, ২৪ জুলাই:- এক গৃহবধুকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল তারই শ্বশুরবাড়ির বিরুদ্ধে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ ব্লকের মলয়পুর এর নালিচক গ্রামে। বিশেষ সূত্রে জানা গেছে বেশ কিছুদিন আগে ওই গৃহবধূ প্রেম করে বিয়ে করেছিল মলয় পুর গ্রামের নালীচকের এক যুবককে। মৃত গৃহবধূর নাম জবা পোড়েল। তার স্বামীর নাম শুভ পোড়েল। […]
১৬ আগস্ট খেলা দিবসে হাওড়ায় প্রীতি ফুটবল ম্যাচে নেতৃত্ব দেবেন মন্ত্রী অরূপ।
হাওড়া, ১০ আগস্ট:- ১৬ আগস্ট রাজ্যে খেলা দিবসের দিন দুপুরে হাওড়ায় হতে চলা এক প্রীতি ফুটবল ম্যাচে নেতৃত্ব দেবেন মন্ত্রী অরূপ রায়। ওইদিন অরূপ রায় একাদশের হয়ে খেলতে দেখা যাবে অতীতের সব দিকপাল ফুটবলারদের। বলাই দে, রহিম নবি, মেহতাব হোসেন, জামশেদ নাসিরি, শেখ সিকন্দরদের ওইদিন মাঠে দেখা যেতে পারে। মঙ্গলবার বিকেলে এক সাংবাদিক বৈঠকে একথা […]










