হুগলি , ১৭ জুলাই:- করোনা আবহে স্কুল বন্ধ থাকাকালীন সমস্ত ফিজ মুকুবের দাবীতে স্কুল গেটে বিক্ষোভ দেখিয়ে তালা বন্ধ করার পর বিধায়কের বাড়ির সামনে অবস্থানে অভিভাবকরা। চাঞ্চল্যকর ঘটনাটি হুগলির চুঁচুড়া থানার অন্তর্গত ব্যান্ডেল বিক্রমনগরের। ওই এলাকার একটি বেসরকারী ইংরেজি মাধ্যম স্কুলে লকডাউন পিরিয়ডে ফিজ মুকুবের দাবী জানিয়ে আসছিলো অভিভাবকরা। এই মর্মে ম্যানেজিং কমিটি সহ জেলা প্রশাসন ও মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েও কোন সদুত্তর আসেনি বলে অভিযোগ। তাই ফিজ মুকুবের দাবীতে আজ বিদ্যালয়ে এসে বিক্ষোভ দেখালো অভিভাবকরা। এরপর তাঁরা বিদ্যালয়ের সমস্ত নিরাপত্তা কর্মীদের বের করে গেট বন্ধ করে দেয় অভিভাবকরা। অবশেষে তাঁরা ম্যানেজিং কমিটিতে থাকা স্থানীয় বিধায়ক অসিত মজুমদারের বাড়িতে দেখা করতে আসেন। সেখানেও হয় আর এক নাটক। বিধায়ক ছিলেন না বাড়িতে। প্রথমে বিধায়কের বাড়ি সামনে চেয়ারে বসতে দিয়ে বলা হয় একটু অপেক্ষা করুন তিনি আসছেন। কিন্তু কিছুক্ষন পরেই চেয়ার তুলে নেওয়া হয়। বলা হয় বিধায়কদের আসতে দেরী হবে। এরপরই ক্ষোভে ফেটে পরেন অভিভাবকরা। বিধায়কের বাড়ির সামনে দাঁড়িয়েই তাঁরা ক্ষোভ প্রকাশ করেন।
Related Articles
ডেঙ্গু প্রতিরোধে পরিবেশ বাঁচাতে ঝাঁটা হাতে রাস্তায় নামলো আরামবাগের প্রশাসনিক কর্তারা।
আরামবাগ, ২৫ জুলাই:- ক্লিন আরামবাগ, সেফ আরামবাগ কর্মসূচি হলো আরামবাগ ব্লক জুড়ে। এই কর্মসূচিতে আরামবাগ ব্লকে প্রায় দশ হাজার মানুষ একযোগে ১৫ টি অঞ্চল ও পঞ্চায়েত সমিতিতে অংশ গ্রহন করেন। ঝাড়ু হাতে আরামবাগের বিডিও ও জয়েন্ট থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সভাপতি গুনোধর খাঁড়া ও কর্মাধ্যক্ষ শুনিল সামন্ত সহ অন্যান্যরা অংশ নেন। ডেঙ্গু রোগ প্রতিরোধ […]
করোনা আবহে ফিকে ‘পাত্র নিকেতনে’র ধনদেবীর আরাধনা , অনাড়ম্বরেই পুজিতা হবেন দেবী নীলাম্বরী
পশ্চিম মেদিনীপুর , ৩০ অক্টোবর:- পাত্র নিকেতনের বহু পুরানো পারিবারিক লক্ষী পুজোতে জৌলুস কমছে এবার। শুধু আড়ম্বরই কমছে তা নয়, আসছেন না দুরদুরান্তের আত্মীয়রা। শালবনীর সারসবেদিয়ার এককালের জমিদার ‘পাত্র বাড়ি’তে লক্ষী পুজো হয়ে আসছে প্রায় দুই শতকের কাছাকাছি। যেখানে পারিবারিক প্রথা ও ঐতিহ্য মেনে আরাধনা করা হয় ধনদেবীর। পুজো উপলক্ষে চলে দেদার জাকজমক। রঙচটা দালানে […]
মুখ্যমন্ত্রীর হিন্দুত্ববাদ নিয়ে হাওড়ায় আক্রমণ দিলীপের, পাল্টা কটাক্ষ অরূপের।
হাওড়া, ৩০ মার্চ:- রামনবমীর অনুষ্ঠানে হাওড়ায় এসে মুখ্যমন্ত্রীর হিন্দুত্ববাদ নিয়ে আক্রমণ দিলীপের। দিলীপ ঘোষ উচ্ছৃঙ্খল লিডার বলে পাল্টা কটাক্ষ অরূপের। মুখ্যমন্ত্রী কতটা হিন্দুত্ববাদী তা বোঝা যায় তার সিদ্ধান্তে। বৃহস্পতিবার হাওড়ায় এক রামনবমী কর্মসূচিতে যোগ দিয়ে এমনই ভাষায় মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় নেতা দিলীপ ঘোষ। প্রসঙ্গত এবার রামনবমীতে রাজনৈতিক তরজা অব্যাহত বঙ্গ রাজনীতিতে। এদিন […]









