চিরঞ্জিত ঘোষ , ১৬ জুলাই:- দিনে দিনে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই ডানকুনি পৌরসভার সমস্ত দোকান , বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল থেকে ৩১ শে জুলাই পর্যন্ত এই লকডাউন চলবে। জরুরি পরিষেবা হিসাবে ওষুধের দোকান ও বেবিফুডের দোকান খোলা থাকবে। বন্ধের আওতায় থাকবে মদের দোকান। পাশাপাশি ডানকুনি পৌরসভার এলাকায় বেসরকারি কারখানাগুলিতে ৩০ শতাংশ কর্মী নিয়ে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন দুপুরে পৌরপ্রশাসক হাসিনা শবনম ও বিদায়ী ভাইস চেয়ারম্যান দেবাশিস মুখ্যার্জী এলাকায় মাইকিং করেন। পাশাপাশি পৌরসভা এলাকায় রাস্তায় চলাচলকারী অটো ও টোটো তে দুজনের বেশি যাত্রী তোলা যাবে না। পৌরসভার পাশাপাশি ডানকুনি থানার পুলিশ কড়া নজরদারি চালাবে। ব্যাঙ্ক ও পোস্টঅফিস খোলা থাকবে। সপ্তাহে সোম, বুধ, শুক্রবার পৌরসভার কাজ চালু থাকবে। বাকী তিনদিন পৌরসভা বন্ধ থাকবে।
Related Articles
আমফানে ক্ষতিগ্রস্তদের তালিকা নিয়ে দুর্নীতির অভিযোগ। শো কজ করা হল ৫ জনকে। জানালেন মন্ত্রী অরূপ রায়।
হাওড়া , ৩০ জুন:- আমফানে ক্ষতিগ্রস্তদের তালিকায় ভুয়ো নাম নিয়ে এই সরগরম বাংলার রাজনীতি। অনেক ক্ষেত্রেই আমফানের ক্ষতিপূরণ তালিকায় দুর্নীতি ও স্বজনপোষণেরও অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, তালিকায় এমন মানুষের নাম রয়েছে যারা বিত্তশালী, এমনকি কোনওভাবেই তাঁরা আমফানে ক্ষতিগ্রস্ত হননি। হাওড়া জেলাতেও সাঁকরাইল, দ্যুইল্যা, পাঁচলায় এমন অভিযোগ উঠেছে। গত শনিবার এক সাংবাদিক বৈঠকে এমন অভিযোগের […]
ওমিক্রন ঝড় ঠেকাতে আগামী দিনে হয়ত কঠোর বিধিনিষেধ লাগু করতে হতে পারে – মুখ্যমন্ত্রী।
কলকাতা, ২৭ ডিসেম্বর:- করোনা ভাইরাসের নতুন প্রজাতি ওমিক্রনকে মোটেই হালকা ভাবে নেওয়া হচ্ছে না। সংক্রমন বাড়লে ফের কঠোর বিধিনিষেধ চালু করার পথে হাঁটতে পিছপা হবে না রাজ্য সরকার। সোমবার গঙ্গাসাগর সংক্রান্ত বৈঠক চলাকালীন স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগমকে ওমিক্রন নিয়ে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। বিশেষ করে বিদেশ থেকে যারা আসছেন তাদের থেকেই করোনার নয়া প্রজাতি ওমিক্রন […]
নবগ্রাম থেকে নাসা, দেশবাসীর মুখ উজ্জ্বল করলো হুগলির গৌতম।
হুগলি, ১৬ অক্টোবর:- কোন্নগরের নবগ্রাম থেকে নাসা, পথ মসৃণ না হলেও সব বাধা উপেক্ষা করে দেশবাসীর মুখ উজ্জ্বল করলো এক বঙ্গ সন্তান।কোন্নগর এর নবগ্রাম এর বাসিন্দা বিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যায়। হুগলির ছেলে বিজ্ঞানী গৌতম চট্টোপাধ্যায়কে এ বছর নাসা জেপিএল প্রপাসনাল ল্যাবরেটরি পিপল লিডারশিপ অ্যাওয়ার্ড এর জন্য মনোনীত করেছে নাসা কতৃপক্ষ। হুগলি জেলার নবগ্রামে এসবেস্টারের চাল ছাড়া […]








