বারাকপুর , ১৫ জুলাই: প্রকাশ্য দিবালোকে গুলি ভাটপাড়ার আর্যসমাজ মোড়ে। গুলিবিদ্ধ তৃনমূল যুব নেতা ধর্মেন্দ্র সিং ওরফে ধরুয়া বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিসাধীন। অভিযোগ, বাইকে চেপে দুই দুষ্কৃতী এসে ওকে লক্ষ্য করে গুলি করলে, মাথার পিছনে গুলি লেগে বেরিয়ে যায়। তৃনমূলের অভিযোগ, বিজেপির লোকজন একাজ করেছে। বিজেপির পাল্টা অভিযোগ, ওদের নিজেদের গন্ডগোলের জেরে এই ঘটনা।
Related Articles
ভয়াবহ গঙ্গা ভাঙনে বিপন্ন শিবপুর বোটানিক্যাল গার্ডেন, চিন্তায় পরিবেশবিদরা।
হাওড়া, ৬ ডিসেম্বর:- ভয়াবহ গঙ্গা ভাঙনে বিপন্ন হয়ে পড়ছে শিবপুর বোটানিক্যাল গার্ডেন। চিন্তায় রয়েছেন পরিবেশবিদরা। মঙ্গলবারই পরিস্থিতি সরোজমিন করেন বিশিষ্ট পরিবেশ কর্মী সুভাষ দত্ত। জাতীয় উদ্যান রক্ষা করতে আদালতের দ্বারস্থ হচ্ছেন তিনি। সারা বিশ্বের মানুষের কাছে জাতীয় উদ্যান হিসেবে খ্যাতি রয়েছে হাওড়ার শিবপুরের বোটানিক্যাল গার্ডেনের। কিন্তু গঙ্গা ভাঙনের কারণে সেই উদ্যান ক্রমেই বিপন্ন হতে চলেছে। […]
জে, পি,নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় রাজ্য প্রশাসনের দিকেই আঙ্গুল তুললেন রাজ্যপাল।
কলকাতা , ১১ ডিসেম্বর:- বিজেপি সভাপতি জগৎ প্রকাশ নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় রাজ্যপাল জগদীপ ধনকর রাজ্য প্রশাসন এর দিকেই অভিযোগের আঙুল তুলেছেন। আজ রাজভবনে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন গতকাল মানবাধিকার দিবসে রাজ্যে যা ঘটলো তা গণতন্ত্রের পক্ষে অত্যন্ত লজ্জাজনক। গতকালের ঘটনা সংবিধানের পক্ষে অবমাননাকর বলেও তিনি মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী এবং প্রশাসনের শীর্ষ আমলাদের বারবার […]
রাতভর বোমা-গুলির লড়াইয়ে উতপ্ত নৈহাটি,অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে
ব্যারাকপুরঃ , ২৪ এপ্রিল:- ভোট পরবর্তী হিংসা অব্যাহত নৈহাটি জুড়ে। শুক্রবার রাতে নৈহাটির ১ নম্বর বিজয়নগর এলাকার অভিযাত্রী ক্লাবের সামনে দুষ্কৃতীরা ব্যাপক বোমাবাজি করে। পাশাপাশি তাদের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগও উঠেছে। ওইদিন রাতে বোমা-গুলির লড়াইয়ে পরিস্থিতি এতটাই উতপ্ত হয়ে ওঠে যে এলাকার বাসিন্দারা ঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হন। বিজেপির অভিযোগ,তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা পুলিশের সামনেই […]









