পূর্ব মেদিনীপুর, ১৪ জুলাই:- করোনা আক্রান্ত রোগী রাস্তায় বসে বলছে আমি কোভিড আক্রান্ত ! কি করব ? পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে এই ঘটনা রিতিমত শোরগোল ফেলে দেয় এলাকায়। আর তার জন্যই প্রশাসন সিল করল নন্দকুমার বাজার এলাকা। মঙ্গলবার সকালে নন্দকুমারের ভবতারিনী মন্দিরের পাশে একজন লোককে মনমরা অবস্থায় বসে থাকতে দেখে উৎসুক জনতা জানতে চায় তিনি কে ? ও কেন এসেছেন ? ঐ ব্যাক্তি নাকি জানায় তিনি হলদিয়া তে একটি কোম্পানিতে ঠিকা শ্রমিকের কাজ করে , তিনি করোনা আক্রান্ত , কি করবে বুজে উঠতে পারছেনা । লোকমুখে খবর ছড়িয়ে পড়ে এলাকায়। ভয়ে বাজার এলাকা নিমেষে ফাঁকা হয়ে যায় ।খবর পায় প্রশাসনও। তড়িঘড়ি নন্দকুমার থানার পুলিশ ও ব্লক স্বাস্থ্য আধিকারিকরা গিয়ে ঐ করোনা রোগীকে পাঁশকুড়ার বড়োমা হাসপাতালে পাঠায় । এই ঘটনায় রিতিমত আতঙ্কিত প্রশাসনও। সিদ্ধান্ত নেয় বাজার এলাকা সাত দিনের জন্য সীল করার ।।।
Related Articles
দুবরাজপুরে প্রাচীর চাপা পড়ে মৃত্যু বাবা ও ছেলের।
বীরভূম , ৩০ জুলাই:- ডাক্তার দেখিয়ে ছেলেকে নিয়ে ফেরার পথে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল বাবা ও ছেলের । এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে দুবরাজপুরে সারদাপল্লী এলাকায় । গতকাল রাত্রে প্রবল বৃষ্টি হাওয়াই প্রাচীর নড়বড়ে হয়ে গিয়েছিল । সামান্য বৃষ্টিতেই ছেলে অনিককে সঙ্গে নিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন এলআইসি এজেন্ট বাবা সৌরভ মন্ডল । প্রাচীরের পাশ দিয়ে […]
উত্তরপাড়ায় খালে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধারে চাঞ্চল্য।
হুগলি , ২৯ মার্চ:- উত্তরপাড়া কোতরং পৌরসভার কুড়ি নম্বর ওয়ার্ডের মাখলা ইটভাটার খালে অজ্ঞাত পরিচয় যুবকের দেহ উদ্ধার। সোমবার সকালে স্থানীয়রা ইটভাটার ওই খালে যুবকের মৃতদেহ পানার মধ্যে আটকে থাকতে দেখেন। স্থানীয়রা উত্তরপাড়া থানায় খবর দিলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ সূত্রে জানা যায় জোয়ারের সময় মৃতদেহটি গঙ্গা হয়ে খালের মধ্যে দিয়ে […]
এবার ভার্চুয়াল মাধ্যমেই সারদা মায়ের জন্মদিন ও যুব দিবসের অনুষ্ঠান দেখতে ভক্ত ও দর্শনার্থীদের আবেদন জানানো হল
হাওড়া ,৩ জানুয়ারি:- করোনা অতিমারির কারণে বেলুড় মঠে দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি রয়েছে। এরমধ্যেই আগামী মঙ্গলবার ৫ জানুয়ারি শ্রীশ্রীসারদা মায়ের জন্মতিথি ও আগামী ১২ জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন যুব দিবস রয়েছে। এই দুই উৎসবেই এবার বেলুড় মঠ প্রাঙ্গনে ভক্ত দর্শনার্থীদের প্রবেশে নিষেধাজ্ঞা বহাল রাখলেন মঠ কর্তৃপক্ষ। শনিবার বেলুড় মঠ সারদাপীঠের অধ্যক্ষ স্বামী দিব্যানন্দজি মহারাজ এক সাংবাদিক বৈঠকে একথা জানান। তিনি […]






