হুগলি , ১২ জুলাই:- ক্লাস থ্রির ছাত্রী কে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী এক কিশোরের বিরুদ্ধে। ঘটনা তারকেশ্বরের জোৎসম্ভু এলাকার। শনিবার সন্ধ্যায় ঐ ছাত্রীর মা বাবা কাজের জন্য বাড়ি বাইরে ছিলেন। নির্যাতিতার মায়ের অভিযোগ, আমরা বাড়ির বাইরে থাকায় তৃনমূল নেতার ছেলে অভিজিৎ পাখিরা আমাদের বাড়িতে ঢুকে মেয়েকে একাপেয়ে তার পা দুটি গামছা দিয়ে বেঁধে হাত মুখ চেপে ধরে জোরপূর্বক বলাৎকার করে। ঐ বছর আটেকের ছাত্রী তৃতীয় শ্রেনীতে পড়ে। রক্তাক্ত দেখে তার মা বার বার জানতে চাইলেও নাবালিকা ঐছাত্রী প্রথমে ভয়ে কিছু না বলেও পরে সে তার মাকে সব বলে। এই ঘটনার পরই সোরগোল পড়ে যায় এলাকায়। তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করিয়ে থানায় অভিযোগ করতে গেলে অভিযোগ নিতে অস্বীকার করে পুলিশ অভিযোগ নির্যাতিতার মায়ের। যদিও ঘটনার পর পলাতক প্রতিবেশী অভিযুক্ত ওই কিশোর। আজ সকালে স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় বিজেপি নেতৃত্ব কে সঙ্গে নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। যদিও অভিযুক্ত কিশোরের দাদা , ভায়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।
Related Articles
ক্ষতিগ্রস্ত চাষিদের ফসলের জন্য শস্যবিমা যোজনার টাকা দেওয়ার উদ্যোগ শুরু।
কলকাতা, ৮ ডিসেম্বর:- রাজ্য সরকার সাম্প্রতিক অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত চাষিদের নষ্ট ফসলের জন্য শস্যবিমা যোজনার টাকা দেওয়ার উদ্যোগ শুরু করেছে। এই প্রকল্পে আমন ধান, আলু-সহ বিভিন্ন রবিশস্যের উপর ক্ষতিপূরণের সুযোগ মিলবে বলে কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত যে সব আলুচাষী বিমার আওতায় নেই, তারাও এখনই বিমা করিয়ে ক্ষতিপূরনের সুযোগ পাবেন বলে দফতরের তরফে […]
আতশবাজি বন্ধ করতে কোর্টে হওয়া মামলাকে কটাক্ষ আতশবাজি উন্নয়ন সমেতির।
কলকাতা , ৩ নভেম্বর:- আতশবাজি বন্ধ করতে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া মামলাকে তীব্র কটাক্ষ করলেন সারা বাংলা আতশবাজি উন্নয়ন সমেতির চেয়ারম্যান বাবলা রায়। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি তিনি জানিয়েছেন, আতশবাজি বন্ধ করার চেষ্টা করা হচ্ছে। এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। আতশবাজি সঙ্গে ৩১ লক্ষ মানুষ জড়িত রয়েছে। পাশাপাশি কলকাতা হাইকোর্টে নির্দেশ মেনে আগামী […]
একনজরে হুগলি জেলা।
হুগলি, ১৯ মার্চ:- লোকসভা কেন্দ্র: শ্রীরামপুর, হুগলি ও আরামবাগ। ২৬ এপ্রিল: গেজেট নোটিফিকেশন। ৩ মে: মনোনয়ন জমার শেষ দিন। ৪ মে: স্ক্রুটিনি। ৬ মে: মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ২০ মে: ভোট ৩ কেন্দ্রে জেলার মোট ভোটদাতা : ৪৭৬২৬৮৯ পুরুষ: ২৩৯৩৫৪৩ মহিলা: ২৩৬৯০৩৪ ট্রান্সজেন্ডার: ১১২ ৮৫-র উপরে বয়স্ক ভোটার: ৩০৭৫১ ১৮ থেকে ১৯ বছরের ভোটার : […]








