হুগলি , ১২ জুলাই:- ৪০০ টাকায় ১ কেজি খাসি, সঙ্গে আবার ৪০০গ্রাম মুরগি ফ্রী !! কি ভাবছেন , লকডাউনের বাজারে এটা সম্ভব নাকি ? লকডাউন কেনো বর্তমান মূল্যবৃদ্ধির বাজারে এটা কোনদিনই সম্ভব নয় ! কিন্তু নিজের খাসির মাংসের দোকানে এই মর্মে নোটিশ ঝুলিয়ে দেদার ক্রেতা টানছেন রিষড়ার একটি খাসির মাংসের দোকান। দোকান মালিক যুগনু কুরেশির দাবী লকডাউনে প্রায় সাড়ে তিন লাখ টাকার খাসি তাঁর গোডাউনে জমে গেছে। প্রানীগুলির বয়সও বেড়ে যাচ্ছে। তাই ন্যুনতম মূলধন তুলতে লোকসান করে কম পয়সায় খাসির মাংস বিক্রি করছেন। ক্রেতা টানতে সঙ্গে আবার ৪০০ গ্রাম করে মুরগির মাংস ফ্রি দিচ্ছেন। তবে যাই হোক রিষড়ার অন্যান্য খাসির মাংসের দোকানদারদের মুখে কিন্তু অন্য কথা। তাঁরা বলছেন ৭০০ টাকার জায়গায় ১০ কিংবা ২০টাকা কম হতে পারে। এত কম কোনদিনই সম্ভব নয়। উনি বেআইনিভাবে ছাগলের মাংস বিক্রি করছেন। একই কথা অনেক ক্রেতাদেরও। যাদের দাবী মেনে সামনে মাংস কাটা হয়নি তাঁরা ৪০০ ছেড়ে ৭০০ দিকেই হেঁটেছেন।
Related Articles
জলের চাহিদা মেটাতে এবার দুফুরেও জল সরবরাহের পরিমাণ আরও বাড়াতে চলেছে হাওড়া পুরনিগম।
হাওড়া, ১৪ জুন:- হাওড়ায় জলের চাহিদা মেটাতে এবার থেকে দুপুরের টাইমে জল সরবরাহের পরিমাণ আরও বাড়াতে চলেছে হাওড়া পুরনিগম। ইতিমধ্যেই জল বাড়ানোর প্রক্রিয়া শুরুও হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে আরও জল বাড়ানো হবে। মঙ্গলবার দুপুরে হাওড়া পুরনিগাম এলাকার অন্তর্গত পদ্মপুকুর ওয়াটার প্লান্ট পরিদর্শন করে একথা জানান পুর প্রশাসকমন্ডলীর উপ প্রশাসক সৈকত চৌধুরী। তিনি বলেন, আজকে […]
আন্দোলনকে আটকাতে চাইলে আমাদেরও জানা আছে কিভাবে ঠিক করতে হয়, প্রস্তুতি দেখতে এসে সাফ জবাব সুকান্তর।
হাওড়া, ১২ সেপ্টেম্বর:- গণতান্ত্রিক আন্দোলনের কন্ঠরোধ করার চেষ্টা করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পুলিশ যদি বিজেপি কর্মীদের আগামীকাল নবান্ন অভিযান করতে বাধা দেয় তাহলে পুলিশকেও বিজেপি ছেড়ে কথা বলবে না। পুলিশকে কিভাবে ঠিক করতে হয় তা বিজেপি কর্মীদের জানা আছে। সোমবার দুপুরে হাওড়ার সাঁতরাগাছি পরিদর্শন করতে এসে একথা জানান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আগামীকাল মঙ্গলবার […]
সাতসকালেই মেয়েকে নিয়ে প্রচার শুরু ফিরহাদের।
কলকাতা, ২৮ নভেম্বর:- সাতসকালেই মেয়েকে সঙ্গে নিয়ে নিজের ৮২ নম্বর ওয়ার্ড থেকে পুরভোটের প্রচার শুরু করলেন ফিরহাদ হাকিম। ফিরহাদ হাকিমকে কাছে পেয়ে উৎসাহিত এলাকার মানুষজন। সাতসকালেই আবাল-বৃদ্ধ-বনিতারা তাদের কাছের মানুষ কাজের মানুষ প্রতি স্নেহ ভালোবাসা প্রকাশ করলেন। এদিন প্রচারে নেমে ফিরহাদ হাকিম সাফ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যতের কথা মাথায় রেখে তরুণ নতুন মুখ কে সামনে […]









