হাওড়া , ১১ জুলাই:- তৃণমূলের অন্দরে করোনাভাইরাস আগেই হানা দিয়েছিল। এবার এই মারণ ভাইরাসে আক্রান্ত হলেন রাজ্যের মন্ত্রী তথা উত্তর হাওড়ার বিধায়ক লক্ষ্মীরতন শুক্লার স্ত্রী। তিনি আবার স্বাস্থ্য দফতরের ডেপুটি সেক্রেটারি। শনিবার সকালে স্ত্রীর করোনা় আক্রান্ত হওয়ার খবর নিজেই জানান মন্ত্রী। তিনি জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তাঁর স্ত্রী অসুস্থ ছিলেন। এরপর তিনি কোভিড পরীক্ষা করান। গত ১০ জুলাই তাঁর রিপোর্ট পজিটিভ আসে। তবে আপাতত বাড়িতে থেকেই তাঁর চিকিৎসা চলছে। অন্যদিকে, লক্ষ্মীরতন শুক্লা সহ তাঁর দুই ছেলে ও বাবাও হোম কোয়ারেন্টিনে রয়েছেন। আগামী বুধবার কিংবা বৃহস্পতিবার তাঁরাও নমুনা পরীক্ষা করবেন বলে জানিয়েছেন মন্ত্রী।
Related Articles
ত্রিপুরায় আক্রান্ত তৃণমূল নেতা মামুন কলকাতায়।
ত্রিপুরা, ২৪ অক্টোবর:- ত্রিপুরায় আক্রান্ত তৃনমূল নেতা মামুন কলকাতায়। সাংগঠনিক প্রচার কাজ চালাতে গিয়ে ত্রিপুরার আগরতলার আমতলী বাজারে আক্রান্ত হয়েছেন তৃনমূল কংগ্রেস রাজ্যসভার সংসদ তথা ত্রিপুরা তৃনমূল কংগ্রেস স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য সুস্মিতা দেব। অভিযোগের তির বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দিকে। গোটা ঘটনাকে বর্বরোচিত বলে সমালোচনা করেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই দিন সুস্মিতা […]
ঝাঁটা হাতে রাস্তা ঝাঁট দিতে নেবে পড়লেন হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী।
সুদীপ দাস , ৬ ডিসেম্বর:- ঝাঁটা হাতে রাস্তা ঝাঁট দিতে নেবে পড়লেন হুগলির বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জী। রবিবার পোলবা দাদপুর ব্লকের সুগন্ধার গটু বাজার এলাকায় বিজেপির স্বচ্ছ ভারত অভিযানে যোগ দেন সাংসদ লকেট। সেখানে তিনি ঝাঁটা হাতে রাস্তা ঝাঁট দেন। এদিন লকেট চ্যাটার্জির সাথে উপস্থিত ছিলেন বহু বিজেপির নেতা কর্মীরা। এদিন সাংসদ লকেট চ্যাটার্জী বলেন […]
বিজেপি ও তৃণমূলকে আক্রমণ শানিয়ে চন্ডিতলায় প্রচার শুরু সেলিমের।
চিরঞ্জিত ঘোষ , ১৩ মার্চ:- কেন্দ্রের বিজেপি সরকার ও রাজ্যের তৃণমূল সরকারকে একযোগে আক্রমণ সানিয়ে হুগলি জেলার চন্ডিতলা বিধানসভা কেন্দ্রে প্রচার শুরু করে দিলেন সংযুক্ত মোর্চার বাম প্রার্থী মহম্মদ সেলিম। এদিন তিনি চন্ডিতলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন এলাকায় দলীয় কর্মী সমর্থকদের নিয়ে সাধারণ মানুষের বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগের মধ্যে দিয়ে প্রচার শুরু করে দিলেন মহম্মদ সেলিম। […]









