স্পোর্টস ডেস্ক , ৮ জুলাই:- করোনা ধাক্কায় সেপ্টেম্বরে আসন্ন এশিয়া কাপ টুর্নামেন্ট ভেস্তে গেল। কোভিড-১৯ ভাইরাসের কারণে এবছর আর এশিয়া কাপ টুর্নামেন্ট হচ্ছে না। এদিন বিকেলে বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় একথা জানিয়েছেন। জন্মদিনে জনপ্রিয় এক সাংবাদিকের সঙ্গে ইনস্টাগ্রাম আড্ডায় এশিয়া কাপ কোভিডের কারণে এবছর স্থগিত থাকছে বলে সৌরভ গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন। সৌরভ ঐ আড্ডায় জানিয়েছেন, ‘ভারতীয় ক্রিকেট দল কোন সিরিজ দিয়ে ক্রিকেটে ফিরবে এই কোভিড সংকটে বলা খুবই কঠিন। ভাইরাস সংক্রমণের এই পরিস্থিতিতে ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষিত রাখা বড় বিষয়। এখনই তাই কোনও ধরনের তাড়াহুড়ো করা হবে না। ‘সৌরভ আরও বলেছেন, ‘আইসিসি অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ ক্রিকেট বিশ্বকাপ স্থগিত করলে সবরকম উপায়ে আইপিএল আয়োজন করার চেষ্টা চালানো হবে। জুলাইয়ের মাঝামাঝি সময় বিশ্বকাপ নিয়ে আইসিসি সিদ্ধান্ত জানালে আইপিএল নিয়ে তখনই বোর্ডের পক্ষ থেকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।’
Related Articles
হাওড়ার জগৎবল্লভপুরে কাঠ চেরাই কলে ভয়াবহ আগুন।
হাওড়া, ৬ মার্চ:- হাওড়ার জগৎবল্লভপুরের প্রতাপপুর এলাকায় কাঠ চেরাই কলে ভয়াবহ আগুন। মঙ্গলবার গভীর রাতে ওই ঘটনা ঘটে। ঘটনাস্থলে দমকলের ২টি ইঞ্জিন এসে কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কাঠকলের পাশেই ছিল বেশ কিছু বাড়িঘর। আগুনের আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন গ্রামবাসীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ। আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। […]
আগামী বুধবার রাজ্য মন্ত্রিসভার রদবদল, জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১ আগস্ট:- বুধবার মন্ত্রিসভার রদবদল হবে বলে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ তিনি নবান্নে এটি সাংবাদিক সম্মেলন করে বলেন আমরা পুরো মন্ত্রিসভা ভেঙে দিয়ে নতুন করে মন্ত্রিসভা গর্ব এরকম কোন পরিকল্পনা করা হয়নি। তবে মন্ত্রিসভা পুনর্গঠন করা হবে চার পাঁচ জনকে দলের কাজে লাগানো হবে তাদের পরিবর্তে মন্ত্রিসভায় ৫-৬ জন নতুন মুখ আসবে। […]
প্রয়াত কিংবদন্তী ফুটবলার চুনী গোস্বামী।
সোজাসাপটা ডেস্ক,৩০ এপ্রিল:- বৃহস্পতিবার বিকাল ৫ টায় যোধপুর পার্কের একটি বেসরকারি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়েকিংবদন্তী ফুটবলার চুনী গোস্বামীর।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। বেশ কয়েকমাস ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। বৃহস্পতিবার সকালে তাঁকে যোধপুর পার্কের একটি হাসপাতালে ভর্তি করা হয়। বিকাল ৫টা নাগাদ হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই তাঁর মৃত্যু হয়। তার মৃত্যু খবরে ময়দান […]










