স্পোর্টস ডেস্ক, ৮ জুলাই:- আইসিসি-র পরবর্তী চেয়ারম্যান কি সৌরভ গাঙ্গুলি? পরবর্তী আইসিসি চেয়ারম্যান হওয়ার দৌড়ে তিনি ভীষণ ভাবেই রয়েছেন সে নিয়ে কোনও সন্দেহ নেই। তবে আজ ৮ জুলাই সে আলোচনা দূরে সরিয়ে ভারতের অন্যতম সেরা অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা জানাল বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা। প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলি বর্তমানে বিসিসিআই প্রেসিডেন্ট। আজ ৪৮-এ পা দিলেন বাংলার মহারাজ। করোনা সংকটের মাঝে এবার জন্মদিনে কলকাতাতেই রয়েছেন সৌরভ গাঙ্গুলি। বর্তমান বিসিসিআই প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়ে আইসিসি-র টুইট। তাতে লেখা রয়েছে, “তৃতীয় দ্রুততম হিসেবে ওয়ান ডে-তে ১০,০০০ রান করেছিলেন। ভারতের হয়ে বিশ্বকাপে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ড। ২০০৩ সালে আইসিসি বিশ্বকাপে রানার্স অধিনায়ক। বিদেশের মাটিতে ২৮ টি টেস্টে ভারতকে নেতৃত্বে দিয়ে ১১টিতে জিতেছিলেন…. ভারতের অন্যতম সেরা অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা। “সৌরভকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে টুইট করেছেন বোর্ড সচিব জয় শাহও। সেখানে ইংরেজি হরফে বাংলায় লিখেছেন শুভ জন্মদিন।
Related Articles
ফাঁসিদেওয়ার মুণি চা বাগানে গণ বিবাহ অনুষ্ঠানে হাজির পর্যটনমন্ত্রী গৌতম দেব
দার্জিলিং,৮ ডিসেম্বর:- শুক্রবার শিলিগুড়ি মহকুমার ফাঁসিদেওয়া ব্লকের মুণি চা বাগানে শ্রীহরি সতসঙ্গ শিলিগুড়ি শাখার পরিচালনায় আদিবাসী সম্প্রদায়ের ১২১ জোড়া গণবিবাহ অনুষ্ঠিত হল। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব,দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রঞ্জন সরকার, শ্রীহরি সতসঙ্গ সমিতির সভাপতি গৌরি শংকর গোয়েল,সম্পাদক দামোদর সরর্মা,মহিলা সমিতির সভাপতি আশা আগরওয়াল সহ বিশিষ্ট ব্যক্তিরা । এদিন […]
দোষীদের উপযুক্ত শাস্তি, প্রয়োজনে সিবিআই তদন্ত, আরজি করের মৃত চিকিৎসকের বাড়িতে মুখ্যমন্ত্রী।
পানিহাটি, ১২ আগস্ট:- আরজিকর কান্ডে সারা রাজ্য যখন তোলপাড় বিভিন্ন জায়গায় চলছে বিক্ষোভ ও প্রতিবাদের ঝড় আর আজই পানিহাটি নাতাগর অম্বিকা মুখার্জি রোড সি আর এভিনিউ বাসিন্দা, আরজিকর মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের ডাক্তার ছাত্রীর বাড়িতে আসলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমবেদনা জানাবেন তার বাবা ও মাকে এবং এই কর্মকাণ্ডের যাতে উপযুক্ত শাস্তি হয় তার সম্পূর্ণভাবে […]
বাবা, মা, বোন, ঠাকুমাকে খুন করে বাড়ির ট্যাঙ্কে ! মালদহে ধৃত যুবক।
মালদহ, ১৯ জুন:- বাড়ির জলের ট্যাঙ্ক খুলতেই চক্ষু চড়কগাছ। ট্যাঙ্কের ভিতরে রয়েছে ৪ জনের মৃতদেহ। একই পরিবারের ৪ সদস্যের মৃতদেহ উদ্ধার। বাড়ির ৪ সদস্যকে খুনের অভিযোগ উঠছে বাড়ির ছেলের বিরুদ্ধেই। ঘটনার পর থেকেই পলাতক যুবক। পুলিশের তরফে তল্লাশি চলছে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচকে। বাড়িটি অবস্থিত কালিয়াচক থানার পুরাতন ১৬ মাইল এলাকায়। নিজের বাবা, মা, […]







