সুদীপ দাস , ৮ জুলাই:- লুকনো কিংবা পালানো নয় , এবারে করোনা পজেটিভ রিপোর্ট হাতে সটান থানায় এসে আত্মসমর্পন রুগীর। উদ্যেশ্য পালিয়ে নয় , চিকিৎসা করিয়েই করোনার হাত থেকে রেহাই মিলতে পারে মনুষ্য জাতীর। এমনই ঘটনা ঘটিয়ে আজ সমাজে এক সচেতনতার বার্তা দিলেন ষাটোর্দ্ধ এক মহিলা। রিষড়ার ৩ নম্বর গভর্মেন্ট কলোনির বাঁশবাগান এলাকার বাসিন্দা মহিলার গলব্লাডারে পাথর হওয়ায় লকডাউনের আগে থেকেই তিনি হাওড়ার বি.গার্ডেনে থেকে মেয়ের বাড়িতে থেকে স্থানীয় একটি নার্সিং হোমে চিকিৎসা করাচ্ছিলেন। চলতি মাসের ৬ তারিখ অস্ত্রোপচারের জন্য তাঁর বেশ কিছু শারীরিক পরীক্ষা দেয় চিকিৎসক। যার প্রথমেই ছিলো কোভিড-১৯. পরীক্ষা। আজ সেই রিপোর্ট পজেটিভ আসতেই জামাইকে সঙ্গে নিয়ে হাওড়া থেকে সোজা রিষড়া থানায় চলে আসেন ওই প্রৌঢ়া। এরপর পুলিশের সহযোগীতায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় খশি পুলিশ মহলও।
Related Articles
ভারত সেবাশ্রমেও ভক্তিভরে সরস্বতী পুজোর আয়োজন।
হাওড়া, ৫ ফেব্রুয়ারি:- কলকাতার বালিগঞ্জে ভারত সেবাশ্রম সঙ্ঘের উদ্যোগে প্রণব ছাত্রাবাসে মহা সমারোহে সরস্বতী পুজো অনুষ্ঠিত হচ্ছে। দূর দুরান্ত থেকে বহু মানুষ, ছাত্রছাত্রীরাও পুজোয় অংশ নিয়েছেন। সঙ্ঘের সন্ন্যাসীরা সমবেত ভাবে মা সরস্বতীর কাছে পুষ্পাঞ্জলি দেন। পুষ্পাঞ্জলি দেন সাধারন মানুষও। পরে ভক্তদের জন্যে প্রসাদ বিতরণের আয়োজন করা হয়েছে। এদিন পুজো পরিচালনা করেন সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ […]
খুন করে দেহ কেটে ভাসিয়ে দেওয়া হয় গঙ্গায়! বাঁশবেড়িয়ায় যুবক খুনে এমনই চাঞ্চল্যকর তথ্য।
হুগলি, ২ সেপ্টেম্বর:- গত ১৮ আগস্ট থেকে নিখোঁজ হন হুগলির মগরা থানার অন্তর্গত বাঁশবেড়িয়া ঝুলুনিয়া এলাকার বাসিন্দা লক্ষণ চৌধুরী৩৬)। গত ২১ শে আগস্ট পরিবারের তরফে নিখোঁজ ডায়েরি করা হয় মগরা থানায়। পুলিশ তদন্ত শুরু করে। এলাকায় স্নিফার ডগ এনে তল্লাশি চালান হয়। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে গঙ্গাতে তল্লাসী করা হয়। ঘটনায় শিবনাথ সাউ ওরফে […]
ব্যবসায়ীর বাড়িতে গয়না ও টাকাপয়সা লুট, ডোমজুড়ে চাঞ্চল্য।
হাওড়া, ১ মার্চ:- পরিবারের অনুপস্থিতির সুযোগে ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে কয়েক লক্ষ টাকার সোনার গয়না ও নগদ টাকা লুঠ করে নিয়ে গেল দুস্কৃতীরা। হাওড়ার ডোমজুড়ের মাকড়দহ ২নং গ্রাম পঞ্চায়েতের ধাড়সা শিবতলায় ওই ঘটনা ঘটে। ওই এলাকার বাসিন্দা দুধকুমার বাগ এলাকার বহু পুরনো ইমিটেশন গয়নার ব্যবসায়ী। সম্প্রতি তিনি মুড়ির কারখানাও চালু করেছিলেন। বাড়িতে ওই দুস্কৃতী হানায় […]









