মালদা, ৬ জুলাই:- ফের ব্রাউন সুগার সহ দুই পাচারকারীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ। রবিবার গভীর রাতে ইংরেজবাজার থানার বাইপাস সংলগ্ন এলাকা থেকে ধৃতদের গ্রেফতার করে । উদ্ধার হয়েছে প্রায় ৫০ লক্ষ টাকার ব্রাউন সুগার। ধৃত দুই জনকে সোমবার মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ। গোপন সুত্রে খবর পেয়ে রবিবার রাতে কালিয়াচক থানার পুলিশ হানা দেয় বাইপাস সংলগ্ন এলাকায়। সন্দেহজনক অবস্থায় দুই জনকে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাদের আটক করে। তল্লাশি চালিয়ে দুই জনের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৫৩০ গ্রাম ব্রাউন সুগার। দুই জনের কাছ থেকে দুটি প্যাকেট উদ্ধার হয়। পুলিশ সুত্রে জানা গিয়েছে ধৃতরা হল ইসমাইল শেখ(২০) ও রামপ্রসাদ মন্ডল(২৫)। বাড়ি কালিয়াচক থানার জালুয়াবাথান পঞ্চায়েতের মল্লিকপাড়া। সোমবার ধৃতদুই জনকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ।
Related Articles
পর্যটন শিল্পের প্রসারে মেলার আয়োজন কেন্দ্রীয় সরকারের।
কলকাতা, ২ জানুয়ারি:- পর্যটন শিল্পের প্রসারে কেন্দ্রীয় সরকার ‘ভারত পর্ব’ নামের এক পর্যটন মেলার আয়োজন করছে। আগামী ২৬ থেকে ৩১ জানুয়ারি দিল্লির লাল কেল্লা চত্বরে আয়োজিত ওই মেলায় এরাজ্যেরও প্রতিনিধিত্ব থাকছে। রাজ্যের পর্যটন দফতর ওই মেলায় নিজেদের থিম ভিত্তিক একটি প্যাভিলিয়ন তৈরি করছে। যেখানে রাজ্যের বিভিন্ন আকর্ষনীয় পর্যটন কেন্দ্র গুলিকে তুলে ধরা হবে। পাশাপাশি রাজ্যের […]
রামনবমী নিয়ে হাওড়ায় আগাম সতর্কতা নেওয়া হোক, জেলাশাসককে ডেপুটেশন দিল বামেদের।
হাওড়া, ১২ এপ্রিল:- আগামী রামনবমীর দিন হাওড়ার সর্বত্র শান্তিশৃঙ্খলা যাতে বজায় থাকে এবং এই বিষয়ে প্রশাসন যাতে আগাম সতর্কতা নেয় এই নিয়ে জেলাশাসককে ডেপুটেশন দিল বামেরা। হাওড়া জেলা বামফ্রন্টের তরফ থেকে আজ শুক্রবার সকালে হাওড়ায় জেলাশাসকের দফতরে ওই ডেপুটেশন কর্মসূচি নেওয়া হয়। নেতৃত্বে ছিলেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক দিলীপ ঘোষ। মূলত আসন্ন লোকসভা নির্বাচনের গোটা প্রক্রিয়া […]
আইএসএলের সূচি প্রকাশ , প্রথম ম্যাচেই নামছে মোহনবাগান
স্পোর্টস ডেস্ক , ৩০ অক্টোবর:- অবশেষে আইএসএলের কাঙ্খিত সূচি ঘোষিত হল। আগেই জানিয়ে দেওয়া হয়েছিল ২০ নভেম্বর থেকে ১১ দলকে নিয়ে গোয়ায় শুরু হচ্ছে এবারের আইএসএল। আর শুক্রবার লিগের আংশিক সূচি ঘোষণা করল আইএসএল কর্তৃপক্ষ। সূচি অনুযায়ী, প্রথম ম্যাচেই মাঠে নামছে এটিকে–মোহনবাগান। প্রতিপক্ষ কেরালা ব্লাস্টার্স এফসি। গোয়ার বাম্বোলিম স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধে সাড়ে সাতটায়। আর […]








