হুগলি , ৪ জুলাই:- রাজনৈতিক শিষ্টাচার এবং সৌজন্যবোধ এর অনন্য নজির রাখলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হুগলির বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায় করোনা আক্রান্ত হওয়ার খবর শুনে বিচলিত কল্যাণবাবু এক ট্যুইট বার্তায় জানান আমি ভগবানের কাছে প্রার্থনা করছি লকেট চট্টোপাধ্যায়যেন খুব শীঘ্রই যেন আরোগ্য লাভ করেন । অন্যদিকে দিকে কল্যান বাবুর এই ট্যুইট সাধারণ মানুষ খুবই প্রশংসা করেছেন। তারা জানিয়েছেন রাজনৈতিক বিরোধিতা তো থাকবেই কিন্তু বর্তমানে রাজনৈতিক সৌজন্যবোধের খুবই অভাব রয়েছে রাজনীতির সময় রাজনীতি করা উচিত কিন্তু যেখানে মানবিকতা প্রশ্ন সেখানে কল্যানবাবু যে রাজনৈতিক শিষ্টাচার এবং সৌজন্য দেখালেন তা অন্যান্য রাজনীতিবিদদের কাছে শিক্ষণীয় দৃষ্টান্ত।
Related Articles
সাতসকালে হাওড়ার দাসনগরে রেল ব্রিজের হাইটবার ভেঙে বিপত্তি।
হাওড়া, ২২ এপ্রিল:- হাওড়ার দাসনগর স্টেশন সংলগ্ন রেল ব্রিজের হাইটবার ভেঙে বিপত্তি। হাওড়া আমতা রুটের সমস্ত গাড়ি অন্য রুট দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে। জানা গেছে, একটি মুরগি বোঝাই গাড়ি ওই হাইটবারের নীচ দিয়ে যেতে গেলে হাইটবারে আটকে গেলে ব্যাপক যানজট ছড়িয়ে পড়ে। স্থানীয় মানুষের অভিযোগ, এই হাইটবারে প্রায়ই বিভিন্ন গাড়ি আটকে এলাকায় প্রবল যানজটের সৃষ্টি […]
৮০ লক্ষ গ্রামীন পরিবারে নল বাহিত পানীয় জল পৌঁছে দেবার লক্ষমাত্রা রাজ্যসরকারের।
কলকাতা , ৯ জুন:- রাজ্য সরকার চলতি আর্থিক বছরে জলস্বপ্ন প্রকল্পের আওতায় বিভিন্ন জেলার প্রায় ৮০ লক্ষ গ্রামীণ পরিবারে নল বাহিত পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নিয়েছে। এজন্য আগস্ট মাসের মধ্যেই বিস্তারিত প্রকল্প রিপোর্ট তৈরি করা হবে। সেপ্টেম্বর মাস থেকে পরিবারগুলিকে পানীয় জলের সংযোগ পৌঁছে দেওয়ার কাজ শুরু হবে বলে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর এর […]
মাহেশে হরেক রকমের রান্নার পদ জগন্নাথের।
হুগলি, ২৭ জুন:- খিচুড়ি, অন্ন, পায়েস এই তিন নিয়ে মাহেশ। প্রভু জগন্নাথ খেতে খুব ভালোবাসেন তাই তার জন্য রথযাত্রার হরেক পদের রান্না হয় রথযাত্রার দিন। মাহেশ জগন্নাথ মন্দিরের রন্ধনশালায় ভোর রাত থেকেই তাই ব্যস্ততা থাকে। জগন্নাথ পছন্দ করেন খিচুড়ি মালপোয়া, সুভদ্রার পছন্দ পায়েস, বলভদ্রের পছন্দ পোলাও। এছাড়া আলুর দম ধোকার ডালনা, পনীর, চাটনির পদ তো […]










