হুগলি , ৩ জুলাই:- নাবালিকাকে বাড়ির সামনে থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে হরিপাল থানার বামুনজোল এলাকায়। পুলিশ ঘটনায় তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। ঘটনায় আহত নাবালিকাকে প্রথমে হরিপাল গ্ৰামীন হাসপাতাল ও পরে চুঁচুড়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হরিপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার মা নাজিমা খাতুন । ঘটনার পর আতঙ্কিত স্থানীয় গ্ৰামের মানুষজন। নির্যাতিতার মায়ের অভিযোগ, বাড়িতে কোন শৌচালয় না থাকার কারণে আটটা নাগাদ বাইরে শৌচকর্ম করতে যায়। অনেকক্ষন সময় পার হওয়ার পর মেয়ে ফিরে না আসায় মেয়েকে খোঁজাখুজি শুরু হয়। কিছুক্ষন পর মাঠের মধ্যে থেকে প্রায় অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করে আনা হয়। রাতে মেয়ের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সকালে হরিপাল হাসপাতালে নিয়ে আসা হয়। নির্যাতিতার মা নাজিমা খাতুনের অভিযোগ, প্রতিবেশী যুবক তার সঙ্গীদের নিয়ে তার মেয়ের সর্বনাশ করেছে। অভিযুক্তের শাস্তির দাবিতে সরব হয়েছে মা ও প্রতিবেশীরা।
Related Articles
নির্যাতিতা তরুনীর বাড়িতে “আমরা আক্রান্ত” মঞ্চের প্রতিনিধি দল।
উঃ২৪পরগনা, ২৮ আগস্ট:- নির্যাতিতা তরুণীর পরিবারের সাথে দেখা করতে আসলেন ‘আমরা আক্রান্ত’ মঞ্চের ৯ সদস্যের এক প্রতিনিধি দল। বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ প্রতিনিধি দলের সদস্যরা আসেন। যদিও ওই পরিবারে সদস্যের সাথে কথা বলার অনুমতি মেলে অম্বিকেশ মহাপাত্র’এর নেতৃত্বে তিনজন সদস্যের। বাবা-মার সাথে দেখা করে এই মামলার তদন্তের অগ্রগতি নিয়ে কথা হয়। পাশাপাশি নির্যাতিতার পরিবারের পাশে […]
করোনা মোকাবিলায় সতর্কতা হিসাবে স্টেশনে ভীড় কমাতে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেল।
হাওড়া , ১৮ মার্চ :- করোনা মোকাবিলায় সতর্কতা হিসাবে স্টেশনগুলিতে অবাঞ্ছিত ভীড় কমাতে প্ল্যাটফর্ম টিকিটের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিল দক্ষিণ-পূর্ব রেল। করোনা ভাইরাস সংক্রমণের বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থা হিসাবেই দক্ষিণ-পূর্ব রেলওয়ে স্টেশনগুলিতে অস্থায়ী ব্যবস্থা হিসাবে বিবেচনা করে প্ল্যাটফর্মের টিকিটের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। প্ল্যাটফর্ম টিকিটের নতুন মূল্য হবে ২০ টাকা থেকে ৫০ টাকার মধ্যে। উল্লেখ্য, […]
সামাজিক দূরত্ব মেনে এবার টলিউডে মেকআপ, কী ভাবে সম্ভব ? জেনে নিন।
এন্টারটেনমেন্ট ডেস্ক, ৭ জুন:- আড়াই মাস পরে নতুন করে জাগছে টেলিপাড়া। পারবেন অভিনেত্রীরা মাল্টিটাস্কার হতে? যে সমস্ত নির্দেশাবলি আছে তার মধ্যে একটি, নিজেদের মেকআপ কিট থেকে হয়তো নিজেদেরই মেকআপ করতে হবে অভিনেতা-অভিনেত্রীদের। কারণ, সংক্রমণ রুখতে গিয়ে স্পর্শ না করে তিন ফুট দূর থেকে মেকআপ করা সম্ভব নয়। যদিও প্রোডিউসার গিল্ডের সভাপতি শৈবাল বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ৩৫ […]







