হাওড়া , ২৯ জুন:- উপযুক্ত প্রাপ্য, পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জাম, ন্যূনতম দশ হাজার টাকা বেতন, সরকারি স্বীকৃতি ও কর্মরত অবস্থায় নিরাপত্তার দাবি সহ একাধিক দাবিতে হাওড়ায় ডোমজুড় গ্রামীন হাসপাতালের সামনে পথ অবরোধ করলেন আশা কর্মীরা। এই মর্মে তাঁরা এদিন বিএমওএইচ’কে ডেপুটেশনও দেন। প্রায় আধ ঘন্টা পর অবরোধ ওঠে। বিএমওএইচ আশা কর্মীদের দাবিদাওয়া উচ্চতর কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেন। অবরোধের জেরে হাওড়া আমতা রোডে কিছুক্ষণ যানজট ছিল।
Related Articles
কড়া নিরাপত্তায় আজ হাওড়ায় রাম ঠাকুরের নিরঞ্জন।
হাওড়া, ১৩ আগস্ট:- ঐতিহ্যবাহী হাওড়ার রামরাজাতলার রাম ঠাকুরের নিরঞ্জন শোভাযাত্রা উপলক্ষে রবিবার সকাল থেকেই শহরে কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। এই শোভাযাত্রায় শুধু হাওড়া জেলার নয়, পার্শ্ববর্তী জেলাগুলির বিভিন্ন প্রান্ত থেকেও ভক্ত সমাগম হয়েছে। বিশাল শোভাযাত্রা সহকারে রাম ঠাকুরের নিরঞ্জন হবে। এদিন সকাল থেকেই চারিদিকে বসেছে মেলা। বিপুল পরিমাণ ভক্তদের আগমনের জন্য বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন, রাজনৈতিক […]
এবার পুরোহিতদের দাবি নিয়ে সরব রাজীব।
হুগলি , ১১ ডিসেম্বর:- যেসব ব্রাম্ভন পুরোহিতরা প্রতিদিন মানুষের মঙ্গল কামনায় ঈশ্বরের কাছে প্রার্থনা করেন সেইসব অবহেলিত মানুষদের পাশে দাঁড়াতে হবে আমাদের, মাননীয় মুখ্যমন্ত্রী এই সমস্ত ব্রাহ্মণ পুরোহিতদের জন্য কিছু ভাতার ব্যবস্থা করেছেন কিন্ত বর্তমানে যেসব কিন্তু বর্তমানে 8000 ব্রাহ্মণরা এই ভাতা পাচ্ছেন তা তুলনায় অনেকটাই কম। আমি তার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে বারবার আবেদন […]
খেলার মাঠের পাশে বোম বাগডোগরায় আহত চতুর্থ শ্রেণীর ছাত্র
দার্জিলিং,১৬ ডিসেম্বর:- বন্ধুদের সাথে রবিবার বিকেলে খেলতে গিয়ে মাঠের কোণে বোম দেখতে পায় চতুর্থ শ্রেণীর এক কিশোর। এরপর বোমাটিকে হাতে করে নিয়ে এসে তা দেশলাই দিয়ে ধরানোর চেষ্টা করলে সেই সময় বোমাটি ফেটে যাওয়ায় গুরুতর আহত হয় কিশোর কৌশিক সিং। ঘটনাটি ঘটেছে বাগডোগরার গোসাইপুরের রুপসিং জোত এলাকায়। বোম ফাটার আওয়াজ শুনে দৌড়ে আসেন স্থানীয় […]







