স্পোর্টস ডেস্ক, ২৮ জুন:- ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্যোগ নেন। ভারতীয় ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্ট প্রফুল্ল প্যাটেলের সঙ্গে মুখ্যমন্ত্রী ফোনে ইস্টবেঙ্গলের আইএসএল খেলার প্রসঙ্গ নিয়ে কথা বলেন। এরপর মুখ্যমন্ত্রী, লাল-হলুদ কর্তাদের ফেডারেশনের সঙ্গে এই নিয়ে নিয়মিত যোগাযোগ রাখতেও বলেন। আর এবার ইস্টবেঙ্গল যাতে আইএসএলে খেলতে পারে সেই নিয়ে এবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিরোধী দলনেতা সুজন চক্রবর্তী। চিঠিতে আইএসএল খেলার বিষয়ে সুজন চক্রবর্তী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে দাঁড়ানোর অনুরোধ রেখেছেন। ওডিশা সরকার সেরাজ্যের আইএসএল দলকে যেভাবে সাহায্য করছে, বাংলায় রাজ্য সরকার সেভাবে ইস্টবেঙ্গলের পাশে দাঁড়াক বলে বিরোধী নেতার মত। সুজন চক্রবর্তী জানিয়েছেন, ‘বাংলায় একজন ফুটবল ভক্ত হিসেবে মুখ্যমন্ত্রীর কাছে ইস্টবেঙ্গলের আইএসএল খেলার প্রসঙ্গ নিয়ে উদ্যোগী হওয়ার অনুরোধ রেখেছি। ‘ সঙ্গে তিনি আরও বলেন, ‘এর আগে মুখ্যমন্ত্রী ইস্টবেঙ্গলের আইএসএল খেলা নিয়ে ফেডারেশন সভাপতিকে ফোন করেছিলেন। তাঁর এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি। আমরা ফুটবল প্রেমীরা কলকাতার তিন বড় ক্লাবকে সবসময় সেরা লিগে খেলতে দেখতে চাই। মোহনবাগান ইতিমধ্যে আইএসএলে খেলছে। এবার ইস্টবেঙ্গল এবছরই যাতে খেলতে পারে, আমাদের সেই উদ্যোগ নেওয়া উচিত। ‘
Related Articles
করোনার দাপটে নীলের আকাশে কালো মেঘ !
সুদীপ দাস,১২এপ্রিল:- আজ ২৯শে চৈত্র। নীল পুজো। শাস্ত্রমতে আজই শিব-দূর্গার বিবাহের দিন। হিন্দুধর্মাবলম্বীরা আজকের দিনে সন্তানদের মঙ্গল কামনায় নীলকন্ঠ বাবার মাথায় জল ঢালেন। কিন্তু এবারের করোনা আতঙ্ক সেই নীল পুজোর উৎসবেই জল ঢেলেছেন। শৈবতীর্থ তারকেশ্বরের পাশাপাশি জেলার বিভিন্ন শিব মন্দিরেই একই ছবি। চুঁচুড়ার প্রাচীনতম শিব মন্দির ষন্ডেশ্বরতলার মন্দির। আনুমানিক সাড়ে পাঁচশো বছরের পুরনো এই […]
নওশাদকে ধাক্কা কাণ্ডে অভিযুক্ত শেখ আব্দুল সালামকে সমাজবিরোধী আখ্যা বিধায়ক কল্যাণের।
হাওড়া, ১৮ মার্চ:- কলকাতার ডিএ ধর্নামঞ্চে নওশাদ সিদ্দিকীকে ধাক্কা।অভিযুক্ত শেখ আব্দুল সালাম ওরফে তোতা হাওড়ার বাঁকড়ার পশ্চিমপাড়ার বাসিন্দা। জানা গেছে, তৃণমূল পরিচালিত বাঁকড়া দু’নম্বর পঞ্চায়েতের সদস্য এই আব্দুল সালাম। রাজীব বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই একদা পরিচিত ছিলেন তিনি। তৃণমূল ক্ষমতায় আসার পর এলাকায় সেভাবে তাকে দেখা যায়নি। বাঁকড়া দু’নম্বর পঞ্চায়েতের উপপ্রধান শেখ মেহের আলীর বক্তব্য বর্তমানে […]
হুগলির বিক্ষিপ্ত কিছু জায়গায় পানীয় জল ঘোলা মেলায় ডিভিসির জল ছাড়াকেই দায়ী করলেন ফিরহাদ হাকিম।
সুদীপ দাস, ৪ অক্টোবর:- গত দু’দিন ধরে চুঁচুড়ার বিক্ষিপ্ত কিছু জায়গায় ঘোলা জলের খবর মিলছিলো। কিন্তু রবিবার কলকাতা সহ হুগলী জেলার পৌর এলাকাগুলির কল থেকে ঘোলা জল বের হতে শুরু করে। যার জেরে বেশকিছু জায়গায় রীতিমত উত্তেজনা ছড়ায়। রবিবারই কলকাতার মহানাগরিক তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম এবিষয়ে সাংবাদিক বৈঠক করে ঘোলা জলের জন্য অপরিকল্পিতভাবে ডিভিসির […]










