হুগলি, ২২ ফেব্রুয়ারি:- রবিবার রিষড়া রবীন্দ্রভবন লবিতে পুরসাভার ১০ নম্বর ওয়ার্ডের তৃণমূল নেতা দীপশঙ্কর দত্তের আয়োজনে পুরপ্রধান বিজয় সাগর মিশ্রর সহযোগিতায় শহর অনুষ্ঠিত হলো এক মেগা স্বাস্থ্য শিবিরের। এদিনের এই শিবিরের উদ্বোধন করেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দোপাধ্যায়। শহরের প্রথিতযশা চিকিৎসকরা শিবিরে আগত প্রায় ১২০০ রুগীর স্বাস্থ্য পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় ওষুধপত্র দেন। পাশাপাশি রোগীদের বিভিন্ন প্যাথলজিক্যাল টেস্টের ও বন্দোবস্ত ছিল আজকের শিবিরে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রিষড়া পৌরসভার পুরপ্রধান বিজয় সাগর মিশ্র, হুগলি জেলা পরিষদের মেন্টর ডক্টর সুবীর মুখার্জি, হুগলি জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী, বাঁশবেড়িয়া পুরসভার উপ পুরপ্রধান শিল্পী চ্যাটার্জি, রিষড়া শহর তৃণমূল কংগ্রেসের সম্পাদক দীপঙ্কর দত্ত, শ্রীরামপুর সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেস সহ সভাপতি বিভাস সিং, শ্রীরামপুর সাংগঠনিক মহিলা তৃণমূলের সাধারণ সম্পাদিকা পৌলোমি চক্রবর্তী, অঙ্কন ব্যানার্জি, পৌরসভার জনপ্রতিনিধি মনোজ গোস্বামী, পার্থসারথি গুপ্তা, কিশোর ঘোষ, সুখ সাগর মিশ্র, প্রদীপ রাজভর, সহ ১০ নম্বর ওয়ার্ডের সুধী নাগরিকবৃন্দ। এই শিবিরে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।








