হুগলি, ১৪ সেপ্টেম্বর:- মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বৈদ্যাবাটি শেওড়াফুলি শহর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ভারতের বিভিন্ন স্থানে বিশেষ করে যেখানে যেখানে বিজেপি শাসিত ডাবল ইঞ্জিন সরকার রয়েছে সেইসব রাজ্যে বাঙালীদের উপর অমানবিক নিপীড়ন এবং অত্যাচার চলছে। তারই প্রতিবাদে রবিবার এক বিশাল প্রতিবাদ মিছিল বৈদ্যবাটি এবং শেওড়াফুলির বিভিন্ন এলাকা পরিক্রমা করে। মিছিলে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শেওড়াফুলি ছাতুগঞ্জ থেকে বৈদ্যবাটি জোড়াঅশ্বত্থতলা পর্যন্ত মিছিলটি যায়।

এদিনের ধিক্কার মিছিলে উপস্থিত ছিলেন চাঁপদানীর বিধায়ক তথা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুঁইন, বৈদ্যবাটি পুরসভার পৌরপ্রধান পিন্টু মাহাতো, বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান ইন কাউন্সিল তথা জেলা তৃণমূল জয় হিন্দ বাহিনীর সভাপতি সুবীর ঘোষ সহ শহর তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃবৃন্দ এবং কর্মীরা।






