কলকাতা, ২৯ নভেম্বর:- কলকাতা পুর ভোট নিয়ে রাজ্য নির্বাচন কমিশন আজ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষকদের সঙ্গে বৈঠকে বসতে চলেছে। নির্বাচন কমিশনার সৌরভ দাসের পৌরহিত্যে প্রস্তাবিত এই বৈঠকে ১৬ জন সাধারন পর্যবেক্ষক ছাড়াও আরও চার জন বিশেষ পর্যবেক্ষক উপস্থিত থাকবেন। উল্লেখ্য আগামী ১৯ ডিসেম্বর নির্বাচনের জন্য কলকাতায় ১৪৪ টি অয়ার্ডে মোট চার হাজার ৭৪২ টি পোলিং বুথ রয়েছে। এছাড়াও রয়েছে ৩৮৫ টি অক্সিলারি পোলিং বুথ। মোট ভোটার রয়েছেন ৪০ লক্ষ ৪৮ হাজার ৩৫২ জন। এইদিকে এই বৈঠকের আগে নির্বাচন কমিশন স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে কোভিড প্রোটোকল সংক্রান্ত আরও একটি বৈঠক করবে বলে জানা গিয়েছে।
Related Articles
গজলডবার কাছে নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তার সেচ নালায় পড়ল যাত্রী বোঝাই ছোট গাড়ি।
দার্জিলিং১৫ ফেব্রুয়ারি:- নিয়ন্ত্রণ হারিয়ে তিস্তার সেচ নালায় পড়ে গেল যাত্রীবাহী বোঝাই ছোট গাড়ি। শনিবার দুর্ঘটনাটি ঘটেছে আমবাড়ি পুলিশ ফাঁড়ির অন্তর্গত নাউয়াপাড়া এলাকায়। তবে এই ঘটনায় কোন হতাহতের কোনো খবর নেই। জানা গিয়েছে যে গাড়িতে চালক সহ দুজন ভারত নেপাল সীমান্তের পানিট্যাঙ্কি থেকে চ্যাংরাবান্ধার উদ্দেশ্যে যাচ্ছিলেন। ঠিক তখনই নাউয়াপাড়া এলাকায় হঠাত্ই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সেচ নালায় […]
হাওড়ায় বাম সংগঠনের ট্রাক্টর র্যালি।
হাওড়া, ২৬ জানুয়ারি:- সারা ভারত কিষাণ সমন্বয় কমিটির পক্ষ থেকে নয়া কৃষি বিল আইন প্রত্যাহারের দাবিতে, দিল্লিতে আন্দোলনরত কৃষকদের লড়াইকে কুর্নিশ জানিয়ে আজ ৭২তম সাধারণতন্ত্র দিবসের সকালে হাওড়ায় ট্রাক্টর র্যালির আয়োজন করা হয়। বালীখাল থেকে হাওড়ার ডিএম বাংলো পর্যন্ত আয়োজিত হয় ট্রাক্টর র্যালি। কৃষক আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে, কর্পোরেট স্বার্থবাহী আইন বাতিলের দাবিতে, ভারতের সংবিধান […]
রেল ব্রিজ সংস্কারের দাবিতে তৃণমূলের বিক্ষোভ আরামবাগে।
আরামবাগ, ২৭ নভেম্বর:- রেল ব্রিজ সংস্কারের দাবিতে তৃণমূলের বিক্ষোভ আরামবাগে।মরনফাঁদ রেলব্রীজের নিচে দিয়ে চলে যাওয়া রাজ্য সড়ক। সামান্য কয়েক মিটার রাস্তাতে সৃষ্টি হয়ে এই মরন ফাঁদ।হুগলি জেলার গোঘাট থেকে তারকেশ্বর গামী রেলপথের ১৫৫ নম্বর রেল ব্রীজের নীচে এই বেহাল পরিস্থিতি তৈরি হয়েছে। রেল ব্রীজের নিচে বলে রাজ্য সরকারের দপ্তর করছে না। আর অন্যদিকে রেল ব্রীজ […]





