হাওড়া, ২৯ সেপ্টেম্বর:- ঘূর্ণাবর্ত ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলার পাশাপাশি হাওড়াতেও মঙ্গলবার রাত থেকেই ঝোড়ো হাওয়া সঙ্গে ভারী বৃষ্টিপাত চলছে। বুধবার সকালেও বৃষ্টি থামেনি। তবে বেলার দিকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। আকাশ সকাল থেকেই মেঘলা। এদিকে, রাতভর প্রবল বৃষ্টির জেরে হাওড়া পুর এলাকার বিভিন্ন ওয়ার্ড জলমগ্ন হয়েছে। পুরসভা জমা জল নামাতে অতিরিক্ত পাম্প চালিয়ে পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে। কাজের দিনে সকাল থেকে একনাগাড়ে বৃষ্টিতে সমস্যায় পড়েছেন অফিস যাত্রীরা। বৃষ্টিকে উপেক্ষা করেই হাওড়া ব্রিজে বাসগুলোতে অফিস যাত্রীদের ভীড় লক্ষ্য করা গেছে।
Related Articles
বিশেষ ওয়াটার প্রুফ ব্যাগে ভোট যন্ত্র পাহাড়ে।
কলকাতা, ২৮ মার্চ:- ভোট দিতে কোন বুথে যেতে গেলে প্রায় ছ কিলোমিটার পথ হাঁটতে হয় অথবা কোন বুথে যেতে গেলে প্রায় ১০ কিলোমিটার প্রত্যন্ত পাহাড়ি পথ পাড়ি দিতে হয় সেই পায়ে হেঁটেই। হ্যাঁ এটি কথা বলছি আমাদের রাজ্যের ই একদম উত্তরবঙ্গে প্রত্যন্ত অঞ্চলের বুধ গুলির বিষয়ে। আলিপুরদুয়ারের বক্সা পাহাড়ের কোলে অবস্থিত তিনটি বুথ:বক্সা দুর্গ, চুনাবতি […]
স্কুল-কলেজের পর এবার আইসিডিএস গুলিও খুলে দেওয়া হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ৩ ফেব্রুয়ারি:- স্কুল কলেজের পর এবার করোনা পরিস্থিতি কাটিয়ে রাজ্যের সুসংহত শিশু বিকাশ কেন্দ্র আইসিডিএস গুলি খুলে দেওয়া হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন। বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে রাজ্য স্তরের প্রশাসনিক বৈঠকে তিনি একথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই অষ্টম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত স্কুল শুরু হয়ে গিয়েছে। সরস্বতী পুজোর পরেই আইসিডিএস কেন্দ্র […]
এবার থেকে উচ্চমাধ্যমিকে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম পূরণের সময় আধার বাধ্যতামূলক থাকছে না।
কলকাতা, ১০ সেপ্টেম্বর:- এখন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম পূরণের সময় আধার নম্বর বাধ্যতামূলক থাকছে না। একই সঙ্গে রেজিস্ট্রেশন করার সময় জাতিগত শংসাপত্রও আর বাধ্যতামূলক থাকছে না। তবে, যাদের তা রয়েছে, তারা সেটি দিতে পারবে। শুক্রবার বিজ্ঞপ্তি দিয়ে একথা জানিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের ভারপ্রাপ্ত সচিব তাপস মুখোপাধ্যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেশ কিছু […]











