হাওড়া, ৩১ আগস্ট:- সড়ক নিরাপত্তা সপ্তাহকে সামনে রেখে বিদ্যাসাগর সেতু ট্রাফিক গার্ডের উদ্যোগে যানবাহনের স্বাস্থ্য পরীক্ষা কর্মসূচি পালিত হলো। মঙ্গলবার কলকাতার হেস্টিংস ক্রসিংয়ে দুপুর ১২টা থেকে ওই কর্মসূচি শুরু হয়। তিন ঘন্টাব্যাপী ওই অনুষ্ঠানে এদিন যানবাহনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ট্রাফিক গার্ড সূত্রের খবর, এদিন হেস্টিংস ক্রসিংয়ে চারটি বিভিন্ন ধরণের মেকানিক্স এবং মেকানিক্যাল সার্জেন্টের উপস্থিতিতে যানবাহন (সকল বিভাগ) স্বাস্থ্য পরীক্ষা করা হয়। সেখানে গাড়ির ব্রেক, লাইট, টায়ার/এয়ার প্রেসার, স্টিয়ারিং মুভমেন্ট, ভেহিকেল পেপারস, গিয়ার ফাংশন এবং বডি কন্ডিশনের মতো যানবাহন সম্পর্কিত বিভিন্ন বিষয় পরীক্ষা করা হয়। গাড়ির মালিক অথবা ড্রাইভারকে তাদের যানবাহনগুলির রক্ষণাবেক্ষণ সম্পর্কিত প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হয়। “সেফ ড্রাইভ” সংক্রান্ত কিছু নিয়ম ও কৌশল নিয়েও আলোচনা করা হয়। উপস্থিত ছিলেন ইন্সপেক্টর এস এম মনিরুল ইসলাম, ইন্সপেক্টর কৃষ্ণেন্দু গুপ্ত, ইন্সপেক্টর শৈবাল পাল, সার্জেন্ট অনির্বাণ দাস, সার্জেন্ট সুপ্রভাত ঘোষ এবং সার্জেন্ট সুজয় কুমার সাহা।
Related Articles
কোন্নগরে আক্রান্ত বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্যকে দেখতে শুভেন্দু অধিকারী।
হুগলি, ২৮ ফেব্রুয়ারি:- উত্তরপাড়ায় শুভেন্দু অধিকারীর কনভয় আটকে গো ব্যাক স্লোগান কালো পতাকা নিয়ে বিক্ষোভ তৃণমূলের। ভোটের আগের রাতে আক্রান্ত হন কোন্নগরের বিজেপি নেত্রী কৃষ্ণা ভট্টাচার্য। তিনি হিন্দমোটের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন। তাকে দেখতে যাওয়ার সময় বিক্ষোভের মুখে পরেন বিরোধী দলনেতা। পুলিশ বিক্ষোভ হটিয়ে তাকে বের করে দেয়। শুভেন্দু বলেন, রোজই এরকম করে, দশটা বিশটা […]
জেলা শিক্ষা ভবনে তালা ঝোলালো চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা।
হুগলি, ১১ এপ্রিল:- কর্মসূচি অনুযায়ী হুগলি জেলা শিক্ষা ভবনে (ডিআই অফিস) তালা ঝুলিয়ে দিলেন চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা থেকে শিক্ষাকর্মীরা। বুধবার বেলা ১২ নাগাদ হুগলি স্টেশনে থেকে মিছিল শুরু করেন জেলার কয়েকশো চাকরিহারা। মিছিল হুগলি মোড়ে এসে জিটি রোড অবরোধ করে। মিনিট দশেক অবরোধ চলার পরে ফের ডিআই অফিসের দিকে রওনা দেন চাকরিহারারা। দুপুরে সেখানে পৌঁছেই অফিসে […]
সি এ এ কার্যকর হওয়ায় আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে প্রশাসনকে সতর্ক থাকার নির্দেশ রাজ্যের।
কলকাতা, ১২ মার্চ:- দেশজুড়ে সংশোধিত নাগরিকত্ব কার্যকর হওয়ার প্রেক্ষিতে রাজ্য সরকার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশাসনকে বিশেষ ভাবে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। রাজ্যের কোথাও যাতে শান্তি বিঘ্নিত না হয় সেই জন্য সমস্ত জেলাকে সতর্ক করা হয়েছে। সিএএ লাগু হওয়ার পর রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নবান্নে বৈঠক করেন রাজ্যের মুখ্যসচিব ভগবতী প্রসাদ গোপালিকা। সেখানেই জেলার […]






