কলকাতা, ২৩ আগস্ট:- কবে খুলবে রাজ্যের স্কুল-কলেজ- বিশ্ববিদ্যালয়? এটা এখন রাজ্যে লাখ টাকার প্রশ্ন। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে স্পষ্ট করে সেই উত্তর জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী জানান, সব ঠিকঠাক থাকলে পুজোর পর খুলতে পারে স্কুল। আপাতত তো সামনে পুজোর ছুটি রয়েছে। তারপর দিপাবলি- ভাইফোঁটার ছুটি থাকে স্কুলে। তার আগে তো স্কুল খোলা যাবে না। তবে সেক্ষেত্রে করোনার তৃতীয় ঢেউয়ের বিষয়টি মাথায় রাখতে হবে।” উল্লেখ্য, দেশের একাধিক রাজ্যে খুলেছে স্কুল। কোভিডবিধি মেনে চলছে ক্লাসও। কিন্তু চিন্তা বাড়িয়ে তারপরই বেড়েছে করোনা সংক্রমণ। ফলে রাজ্যে স্কুল খুললে করোনা পরিস্থিতি কী হবে, তা নিয়ে চিন্তিত মুখ্যমন্ত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “রাজ্যের করোনা পরিস্থিতি তো এখন ঠিকই আছে। ১ শতাংশের কাছাকাছি রয়েছে সংক্রমণের হার। তবে তৃতীয় ঢেউ কী হবে জানি না। পরিস্থিতি ঠিক থাকলে দিপাবলীর পর স্কুল খুলতে পারে।”
Related Articles
জেল হেফাজতে থাকা এক বন্দীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘিরে উত্তেজনা হাওড়ার পাঁচলায়।
হাওড়া, ২ সেপ্টেম্বর:- জেল হেফাজতে থাকা এক বন্দীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘিরে উত্তেজনা ছড়ালো হাওড়ার পাঁচলা থানার জয়নগর সরদারপাড়ায়। ঘটনায় শনিবার সকালে উত্তেজনার সৃষ্টি হয়। উত্তেজিত জনতা পাঁচলার জয়নগর সরদার পাড়ায় পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। প্রায় ঘন্টাখানেক পথ অবরোধ চলার পর পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের হটিয়ে দেয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে সরদার […]
কসবায় শ্যুট আউট, অল্পের জন্য বাঁচলেন তৃণমূল কাউন্সিলর।
কলকাতা, ১৫ নভেম্বর:- ভরসন্ধ্যেয় কসবায় শপিং মলের কাছে কাউন্সিলর সুশান্ত ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর চেষ্টা, ঘটনায় পাকড়াও ১ জন। যদিও পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, কোনও গুলি চালানোর ঘটনা হয়নি। একদল দুষ্কৃতী বাইকে চেপে ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষের পার্টি অফিসের সামনে আসে এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক। রেঞ্জ থেকে কাউন্সিলরকে লক্ষ্যে করে গুলি করার […]
সরকারি কর্মীদের উৎসব বোনাস বাড়ালো রাজ্য।
কলকাতা, ২৭ মার্চ:- সরকারি কর্মীদের উৎসব বোনাস বাড়াল রাজ্য। আজ মন্ত্রিসভার বৈঠকে এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী মানস ভুঁইয়া। বৈঠক শেষে মানস ভুঁইয়া বলেন, ‘এবছর অ্যাড হক বোনাস দেওয়া হবে ৫ হাজার ৩০০ টাকা। গত বছর অর্থাৎ ২০২২ সালে দেওয়া হয়েছিল ৪ হাজার ৮০০ টাকা। এবছর ৩৯ হাজার টাকা পর্যন্ত […]






