গোঘাট, ২২ আগস্ট:- আবারও ভয়াবহ দুর্ঘটনা গোঘাটের রেজিস্ট্রি অফিস সংলগ্ন এলাকায়। বাস উল্টে বেশ কয়েক জন আহত। জানা গিয়েছে, দ্রুত গতিতে একটি যাত্রী বাহি বাস যাচ্ছিলো। কিন্তু গোঘাটের রেজিস্ট্রি অফিসের কাছে নিয়ন্ত্রণ রাখতে না পেরে উল্টে যায়। এই ঘটনায় বেশ কয়েকজন গুরুতর আহত হয়। স্থানীয় মানুষ ও গোঘাট পুলিশের সহযোগিতা আহতদের উদ্ধার করে আরামবাগ মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু স্থানীয় মানুষের প্রশ্ন, কিভাবে এই ভাবে বাসটি উল্টে গেলো। তা খতিয়ে দেখে প্রশাসনকে ব্যবস্থা নিতে হবে। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এই যাত্রীবাহি বাসটি আরামবাগ থেকে গোঘাটের বদনগঞ্জ যাচ্ছিলো। বাসটিতে ২০ থেকে ২২ জন যাত্রী ছিলেন।প্রাথমিক ভাবে যেটা জানা যাচ্ছে রাস্তা বেহাল হওয়ায় বাসের পাতি ভেঙে বাসটি উল্টে যায়। এই বিষয়ে কুমুড়শা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তন্ময় চ্যাটার্জী জানান, আহতদের দ্রুততার সঙ্গে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়।তাদের চিকিৎসা চলছে। ঘটনাস্থলে গোঘাট থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করছে।
Related Articles
ইলেকট্রিকের হাইটেনশনের তার খুলে বিপত্তি সিঙ্গুরে।
হুগলি, ১৭ নভেম্বর:- সিঙ্গুরের বাসুবাটি এলাকায় হাই টেনশন ইলেকট্রিক টাওয়ার থেকে তার খুলে পড়ায় এলাকায় বিপত্তি। গ্রামের রাস্তা ও ধান খেতের উপর পড়ে আছে ইলেকট্রিক তার। নিরাপত্তার কারণে গ্রামের রাস্তা দিয়ে যাতায়াত বন্ধ রেখেছে বাসিন্দারা। স্থানীয়রা জানাচ্ছেন, আজ সকালে হঠাৎই একটা আওয়াজ হয়। তারপরেই হাই টেনশনের একটি বড় টাওয়ার থেকে একটা তার নিচে খুলে পড়ে […]
হাওড়া স্টেশন থেকে আটক অনুপ্রবেশকারী দুই বাংলাদেশী মহিলা।
হাওড়া, ২৩ মার্চ:- নগদ টাকা ও সোনা উদ্ধারের পর এবার হাওড়া স্টেশন থেকে আটক অনুপ্রবেশকারী দুই বাংলাদেশী মহিলা। হাওড়া স্টেশনে আরপিএফ অফিসারদের হাতে ধরা পড়েন ওই দুই বাংলাদেশী। বৃহস্পতিবার দুপুর সোয়া তিনটে নাগাদ হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সে ওই দুই মহিলাকে ইতস্তত ঘুরতে দেখে সন্দেহের বশে আরপিএফ অফিসাররা তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। জানা যায় […]
সাফাই বিভাগের বাতিল সরঞ্জামকে পুনর্ব্যবহার বৈদ্যবাটি পুরসভার।
হুগলি, ১৮ ফেব্রুয়ারি:- বাতিল হয়ে যাওয়া সাফাই বিভাগের একাধিক সরঞ্জামকে পুনর্ব্যবহার করে অভিনব প্রদর্শনী করল বৈদ্যবাটি পুরসভা। শনিবার শেওড়াফুলি কৃষক বাজারে ফিতে কেটে প্রদর্শনীর সূচনা করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এ ছাড়া উপস্থিত ছিলেন এ দিন প্রদর্শনীর সূচনা করেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ছিলেন বিধায়ক অরিন্দম গুঁই,বৈদ্যবাটির পুরপ্রধান পিন্টু মাহাতো, কাউন্সিলর সুবীর ঘোষ, অমৃত ঘোষ, শ্রীরামপুরের মহকুমা […]






