কলকাতা, ২০ আগস্ট:- দেশ জুড়ে ৭৫তম স্বাধীনতা দিবস উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ আকাশবাণী কলকাতার আঞ্চলিক সংবাদ বিভাগ এই উপলক্ষ্যে বিশেষ ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতি বুধবার ‘স্বাধীনতার অমৃত মহোৎসব ক্যুইজ’ উপলক্ষ্যে শ্রোতাদের সন্ধ্যে ৭টা৫০-এর স্থানীয় সংবাদে একটি প্রশ্ন করা হচ্ছে।প্রথম দিনেই, শ্রোতাদের কাছ থেকে বিপুল সাড়া মিলেছে এই উদ্যোগে। সবার আগে সঠিক জবাব দিয়ে পুরস্কার জিতে নিয়েছেন, কলকাতার ভাস্কর পাল। উৎসাহী শ্রোতারা নিজের নাম, ছবি ও ফোন নম্বর সহ জবাব পাঠাতে পারেন amritquiz.rnu@gmail.com ౼ এই ই-মেল ঠিকানায়। প্রথম সঠিক উত্তরদাতার জন্য থাকছে একটি পুরষ্কার। প্রশ্ন করার পরের দিন, বৃহস্পতিবার সন্ধ্যে ৭টা ৫০-এর স্থানীয় সংবাদে ক্যুইজের উত্তর জানানো ছাড়াও জয়ী উত্তরদাতার নাম ঘোষিত হবে।
Related Articles
ইকোপার্ককে আরো আকর্ষণীয় করে তুলতে গড়ে তোলা হচ্ছে চিড়িয়াখানা।
কলকাতা, ২৫ জুলাই:- এখন কলকাতার অন্যতম আকর্ষণ ইকোপার্ক। এবার সেই ইকোপার্ককে আরও আকর্ষণীয় করে তুলতে তার পাশেই গড়ে তোলা হচ্ছে এক পুর দস্তুর চিড়িয়াখানা। যেখানে দেখা মিলবে বাঘ, সিংহ থেকে শুরু করে জিরাফ, জেব্রা, গণ্ডার, জলহস্তি, মায় কুমিরেরও। সরকারি সূত্রে জানা গিয়েছে নিউটাউনে প্রায় ১২.৫ একর জায়গা জুড়ে ওই চিড়িয়াখানা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।নিউটাউনের হরিণালয়কে […]
করোনা পরিস্থিতিতে দুর্গা পুজোর জন্য পুজো কমিটিকে ৫০,০০০ টাকা করে অনুদান ঘোষণা মুখ্যমন্ত্রীর।
কলকাতা , ২৪ সেপ্টেম্বর:- করোনা পরিস্থিতিতে দুর্গা পুজোর জন্য পুজো কমিটি গুলির অর্থ সংকটের কথা মাথায় রেখে রাজ্য সরকার সমস্ত পুজো কমিটিকে ৫০,০০০ টাকা করে অনুদান ঘোষণা করেছে। কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই অনুদানের কথা ঘোষণা করেন। এর আগে প্রতিবছর পুজো কমিটি গুলিকে ১০ হাজার টাকা করে অনুদান দিত রাজ্য।এবছর তা […]
ঠাকুর রামকৃষ্ণের ১৯০ তম জন্মতিথি পালন শ্রী রামকৃষ্ণ সেবা সংঘেও।
হুগলি, ১ মার্চ:- আজ ঠাকুর শ্রীরামকৃষ্ণের ১৯০ তম জন্মতিথি। বেলুরমঠ কামারপুকুর সহ শ্রীরামকৃষ্ণের ভাবধারায় বিশ্বাসী সব প্রতিষ্ঠানে আজ পালিত হচ্ছে জন্মতিথি। হুগলি জেলা শ্রীরামকৃষ্ণ সেবা সংঘেও পালিত হচ্ছে সেই তিথি। সকাল থেকে পুজোপাঠ যাগযজ্ঞ চলছে। ঠাকুর পল্লীগীতি কীর্তন ভালোবাসতেন তারও আয়োজন করা হয়।দুপুরে ভক্তসেবা সবার জন্য ভোগ বিতরন সন্ধায় আরতির পর ভক্তিমূলক গানের পর শেষ […]








