হুগলি, ১৭ আগস্ট:- সাংগঠনিক রদবদলের পরেই পুরপ্রশাসনে বড় ধরনের রদবদল ঘটল হুগলি জেলা জুড়ে। মঙ্গলবার জেলার ১১ টি পুরসভার মধ্যে শ্রীরামপুর, কোন্নগরে পুরপ্রশাসকের বদল ঘটেছে। কোন্নগরে পুরপ্রশাসক তথা বিদায়ী পুরপ্রধান বাপ্পাদিত্য চট্ট্যোপাধ্যায় এর পরিবর্তে নতুন মুখ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ছাত্র রাজনীতি থেকে উঠে আসা তন্ময় দেব কে। শ্রীরামপুর পুরপ্রশাসক অমিয় মুখোপাধ্যায় এর বদলে দায়িত্ব দেওয়া হয়েছে গৌরমোহন দে কে। গৌর শ্রীরামপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন। তবে রিষড়া পুরসভার ক্ষেত্রে পুরপ্রশাসক বিজয় মিশ্রর উপরেই ভরসা রেখেছে। একই সঙ্গে উপ পুরপ্রশাসক পদে বহাল আছেন বিদায়ী উপ পুরপ্রধান জাহিদ হাসান খান। বৈদ্যবাটি পুরপ্রশাসক পদে ও কোনো বদল ঘটেনি। পুরপ্রশাসক পদে দায়িত্বে আছেন বিদায়ী পুরপ্রধান তথা চাঁপদানীর বিধায়ক অরিন্দম গুই। বাঁশবেড়িয়া, ভদ্রেশ্বর, হুগলি -চুঁচুড়া, আরামবাগ, তারকেশ্বরে পুরপ্রশাসকের দায়িত্বে বিদায়ী পুরপ্রধানেরা বহাল আছেন। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে তারুণ্যে জোর দিয়েই রদবদল ঘটানো হয়েছে।
Related Articles
বাঁশবেড়িয়ার তৃনমূল চেয়ারম্যানকে রাখি পড়ালেন বিজেপি কর্মিরা।
হুগলি, ৮ আগস্ট:- বাঁশবেড়িয়া ১৬ নাম্বার ওয়ার্ডে বিজেপির পক্ষ থেকে রাখি বন্ধন উৎসব পালিত হচ্ছিল আজ সন্ধায়। ঠিক সেই সময় বাঁশবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান আদিত্য নিয়োগী ওই পথ দিয়ে গাড়ি নিয়ে যাচ্ছিলেন। তাকে থামিয়ে রাখি পড়িয়ে দেয় বিজেপি কর্মীরা। হাসি মুখে রাখি পরেন চেয়ারম্যান। কয়েকজন বিজেপি কর্মি বলে ওঠে হিন্দু হিন্দু ভাই ভাই। এই কথা শুনে […]
নতুন মরসুমে এটিকেতেই দেখা যাবে জবি জাস্টিনকে।
স্পোর্টস ডেস্ক,১২ মে:- লকডাউনে নিজের রাজ্য কেরালার তিরুবনন্তপুরমেই ঘরবন্দি রয়েছেন ATK-র স্ট্রাইকার জবি জাস্টিন । তবে, ফিটনেস ট্রেনিংয়ে কোনও রকম খামতি রাখছেন না । সম্প্রতি তাঁর ATK ছাড়া নিয়ে জল্পনা তৈরি হয় । শোনা যাচ্ছিল, নতুন মরশুমে ATK-র লাল-সাদা জার্সিতে দেখা যাবে না তাঁকে । কারণ কেরালা ব্লাস্টার্সের মেন ইন ইয়েলো ব্রিগেডে থাকবেন তিনি […]
পাওনা টাকার দেওয়ার টোপ দিয়ে অপহরন ব্যাবসায়ীকে ,পরে পুলিশ উদ্ধার করলো ব্যাবসায়ী সহ দুজনকে।
সুদীপ দাস , ১১ ফেব্রুয়ারি:- ফিল্মি কায়দায় পাওনা টাকার দেওয়ার টোপ দিয়ে নিয়ে গিয়ে অপহরন ব্যাবসায়ীকে। পরে চুঁচুড়া থানার পুলিশ গিয়ে উদ্ধার করলো ব্যাবসায়ী সহ দুজনকে। ঘটনায় গ্রেপ্তার দুই। আজ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে চুঁচুড়া থানা এলালায়। পুলিশ সুত্রে জানা যায়, চুঁচুড়া থানার ব্যান্ডেল নপডাঙ্গা এলাকার বাসিন্দা মিঠুন কুন্ডু(৪১)। তিনি পেশায় ধুপকাঠির প্যাকেটিং এর ব্যাবসায়ী। মিঠুন […]







