হাওড়া, ১৪ আগস্ট:- দেশের স্বাধীনতা দিবসের প্রাক্কালে হাওড়া স্টেশন সহ জেলার সর্বত্র কড়া নিরাপত্তা নেওয়া হয়েছে। বালিতে গাড়ি থামিয়ে চলছে পুলিশের নাকা চেকিং। এদিন বালির দু’নম্বর জাতীয় সড়ক বালি ব্রিজের সামনে বালি থানার তরফ থেকে নাকা চেকিং করা হয়। প্রায় সব গাড়ি দাঁড় করিয়ে এদিন তল্লাশি করা হয়। যাত্রীদের ব্যাগ পরীক্ষা করে দেখা হয়। গাড়ি পরীক্ষা করা হয়। স্বাধীনতা দিবসে যাতে না কোনও অপ্রীতিকর বা নাশকতামূলক ঘটনা না ঘটে তারজন্যই এই বিশেষ তল্লাশি বলে জানা গেছে।
Related Articles
ভাতারে দুর্ঘটনায় ভোট কর্মী বদল।
কলকাতা, ২১ এপ্রিল:-পূর্ব বর্ধমানের ২৬৭ নম্বর ভাতার বিধানসভা কেন্দ্রের ১৫০ ও ১৫১ নম্বর বুথের ৭ জন ভোট কর্মীকে বদল করা হল জানালো কমিশন। এদিন ভোটের সরঞ্জাম নিয়ে গাড়িতে করে ভোট কর্মীদের দল ওই দুই বুথের উদ্দেশ্য রওনা হয়েছিল। হঠাৎ দুর্ঘটনার কবলে পরে গাড়িটি। এর ফলে ৭ জন আহত হয়ে বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি। তাদের পরিবর্তে […]
৭ দিনের মধ্যে স্মার্ট ফোন কেনার ১০ হাজার টাকা পৌছে যাবে পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে।
কলকাতা , ২১ জানুয়ারি:- রাজ্যের দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭ দিনের মধ্যে ট্যাব অথবা স্মার্ট ফোন কেনার ১০ হাজার টাকা পৌছে যাবে। বৃহস্পতিবার নবান্ন থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য সরকারের এই কর্মসুচীর আনুষ্ঠানিক উদ্বোধন করলেন। এই উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে ছিলেন সব জেলাশাসক ও বেশ কিছু স্কুল পড়ুয়া। উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি, পঞ্চায়েত […]
ফের অগ্নিকান্ড শহরে আন্দুল বাজারে আগুন। দোকান পুড়ে ছাই।
হাওড়া,৪ মার্চ:- ফের অগ্নিকান্ড শহরে। মঙ্গলবার মধ্যরাতে হাওড়ার আন্দুল বাজারে পরপর চারটি দোকান ভয়াবহ অগ্নিকান্ডে সম্পূর্ণ ভস্মীভূত হয়। প্রথমে আগুনের ধোঁয়া বেরতে দেখা যায়। আতঙ্কিত এলাকার বাসিন্দারা পুলিশ ও দমকলে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে আসে। আগুন যাতে আশপাশের দোকান এবং বাড়িতে না ছড়িয়ে পড়ে তারও চেষ্টা করেন দমকল কর্মীরা। […]



