কলকাতা , ২৯ জুলাই:- এটিএম জালিয়াতির ঘটনায় পুলিশের জালে জামতারা গ্যাং এর মাষ্টার মাইন্ড। ঝাড়খণ্ডের জামতারা থেকে মূল অভিযুক্ত কার্তিক মণ্ডলকে গ্রেফতার করল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ। বাগুইহাটি বাসিন্দা ৭২ বছরের বৃদ্ধ অভিযোগে তদন্ত শুরু করেছিল বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ সেই তদন্তে উঠে আসে জামতারা গ্যাংয়ের লিংক। সেই তথ্য ধরেই দুজনকে গ্রেপ্তার করেছিল সাইবার ক্রাইম থানার পুলিশ। গতকাল মূল পান্ডা কার্তিক মণ্ডলকে গ্রেফতার করল বিধান নগর সাইবার ক্রাইম থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর জামতারা গ্যাং এর মাস্টারমাইন্ড হিসেবে কাজ করত এই কার্তিক। আজ অভিযুক্তকে বিধাননগর আদালতের তোলা হবে। এদের সঙ্গে আর কাদের যোগ রয়েছে তদন্ত করে দেখছে সাইবার ক্রাইম থানার পুলিশ।
Related Articles
আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের দিন ঘোষণা করতে চলেছে সরকার।
কলকাতা, ২৮ অক্টোবর:- রাজ্যের আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সুখবর। আগামী বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার। সোমবার যৌথ সাংবাদিক বৈঠক করে এদিন ঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চ শিক্ষা সংসদের সভাপতি। ইতিমধ্যেই স্কুল শিক্ষা দফতরকে পরীক্ষার সূচি দুই বোর্ডের তরফে পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। […]
হাওড়া স্টেশনে এক্সিকিউটিভ লাউঞ্জ চালু হলো।
হাওড়া, ১ জুলাই:- যাত্রী স্বাচ্ছন্দ্যের জন্য পূর্ব রেলের প্রচেষ্টার অংশ হিসাবে হাওড়া স্টেশনে (পুরানো কমপ্লেক্স) শুক্রবার বিকেলে এক ‘এক্সিকিউটিভ লাউঞ্জ’ চালু হলো। যাতে সমস্ত যাত্রীদের বিলাসবহুল বিশ্রাম এবং খাবারের সুবিধা উপভোগ করা যাবে। উপস্থিত ছিলেন ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার মনীশ জৈন। এই এক্সিকিউটিভ লাউঞ্জটি হাওড়া স্টেশনের পুরাতন কমপ্লেক্সের নিচেরতলায় ২৬৮বর্গ মিটারের উপর নির্মিত হয়েছে যার ফ্লোর […]
ফের করোনা আক্রান্ত ৫ বার্সেলোনা ফুটবলার।
স্পোর্টস ডেস্ক, ৪ জুন:- হিসেব মতো লা লিগা নতুন ভাবে শুরু হবে ১১ জুন। তার আগেই বড় ধাক্কা খেল বার্সেলোনা। স্পেনের একটি রেডিয়ো চ্যানেল দাবি করেছে, দলের পাঁচ ফুটবলারের শরীরে করোনা ভাইরাস ধরা পড়েছে। কিন্তু ক্লাব তা গোপন করে গিয়েছে। যে খবরে লা লিগা শুরু হওয়া নিয়ে নতুন করে তৈরি হয়েছে প্রশ্ন। গত মাসেই বার্সেলোনার […]










