কলকাতা, ২৩ জুলাই:- চলতি বছরের হাই মাদ্রাসা, আলিম, ফাজিলের ফল প্রকাশিত হয়েছে। মাধ্যমিকের মত একশ শতাংশ পরীক্ষার্থী মূল্যায়নে উত্তীর্ণ হয়েছে। তবে পরীক্ষা না হওয়ায় কোনও মেধা তালিকা প্রকাশ করা হয়নি।এবছর হাই মাদ্রাসায় পরীক্ষার্থী ছিলেন ৫৬,৫০৭ জন। এদের মধ্যে ছাত্র সংখ্যা ছিল ১৬,৫৭৬ ও ছাত্রীদের সংখ্যা ছিল ৩৯,৯৩১। অন্যদিকে, আলিম ও ফাজিল-এও সবাই পাস করেছে। হাই মাদ্রাসার ক্ষেত্রে গতবছর পাসের হার ছিল ৬৮.১৫ শতাংশ, আলিমে পাসের হার ছিল ৮৮.৫৬ ও ফাজিলে পাসের হার ছিল ৮৯.৫৬ শতাংশ।
Related Articles
একই যাত্রাপথে দিতে হচ্ছে ডবল টোল ? দ্বিতীয় হুগলী সেতুর টোলপ্লাজায় গাড়ি চালকদের ব্যাপক বিক্ষোভ।
হাওড়া, ৭ মে:- একই যাত্রাপথে গুনতে হচ্ছে ডবল টোল ? ফাস্ট ট্যাগ চালু হলেও এখনও ফিজিক্যালি টোলের টাকা নেওয়া হচ্ছে দ্বিতীয় হুগলী সেতুর টোলপ্লাজায়, এমনই অভিযোগ গাড়ি চালকদের। ফলে টোলের কাউন্টারে টাকা দিয়েও আবার ব্যাঙ্ক থেকে এসএমএসের মাধ্যমে কেটে নেওয়া হচ্ছে ফাস্ট ট্যাগের টাকা। শনিবার সকালে এই নিয়ে টোলপ্লাজায় বিক্ষোভ হয়। এদিন এই নিয়ে টোল […]
আরজি কর কাণ্ডের প্রতিবাদে এসএফআই এবং ডিওয়াইএফআই কর্মীদের হাওড়া ব্রিজ অবরোধ।
হাওড়া, ১৭ আগস্ট:- আরজি কর কাণ্ডের প্রতিবাদে এসএফআই এবং ডিওয়াইএফআই কর্মীদের হাওড়া ব্রিজ অবরোধ। শনিবার বিকেল সাড়ে চারটে নাগাদ হাওড়া ময়দান থেকে বাম কর্মীরা বঙ্কিম ব্রিজের উপর দিয়ে মিছিল করে হাওড়া ব্রিজে পৌঁছান। তারা প্রায় কুড়ি মিনিট হাওড়া ব্রিজ অবরোধ করে বিক্ষোভ দেখান। ঘটনাস্থলে আসে বিরাট পুলিশ বাহিনী। অবরোধের জেরে হাওড়া ব্রিজে যান চলাচল ব্যাহত […]
স্কুলের সামনে জমছে জল,ডানকুনিতে পৌরসভা ঘেরাও পড়ুয়াদের।
হুগলি, ২৭ সেপ্টেম্বর:- ডানকুনি পৌরসভার ১৩ নং ওয়ার্ডে একটি ছোটদের স্কুলের সামনে সারাবছর জল জমা থাকে। এই নিয়ে ছোটরা ও অবিভাবকরা মিলে ডানকুনি পৌরসভা ঘেরাও করলো। ১৩ নং ওয়ার্ডের দক্ষিণ সুভাষ পল্লী এলাকায় শান্তি রঞ্জন প্রাথমিক বিদ্যালয়, নার্সারি থেকে ৪ ক্লাসের মোট প্রায় ২০০ জন ছোট ছোট স্কুল পড়ুয়া এখানে পরতে আসে। কিন্তু নিত্য দিনের […]






