কলকাতা, ২২ জুলাই:- সরকারি ও সরকার পোষিত স্কুলের শিক্ষকদের বাড়ির নিজের জেলায় বা বাড়ির কাছাকাছি বদলির সুযোগ করে দিতে এবার “উৎসশ্রী” নামে নতুন প্রকল্প চালু করা হচ্ছে। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটি পোর্টাল তৈরীর কথা ঘোষণা করেন। তিনি বলেন, শিক্ষকদের যতটা সম্ভব কাছাকাছি স্কুলে কাজ করার সুযোগ করে দিতেই এই উদ্যোগ। শিক্ষকরা নিজেরাই এখানে বদলির আবেদন করতে পারবেন। শিক্ষা দফতর সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। এই পোর্টালটির নাম রাখা হচ্ছে উৎসশ্রী। যেহেতু শিক্ষার ব্যাপার এবং শিক্ষা সমস্ত কিছুর উৎস, তাই এটার নাম দেওয়া হয়েছে উৎসশ্রী।
Related Articles
দ্বিতীয় হুগলী সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা অসমের যুবকের।
হাওড়া, ১২ জানুয়ারি:- দ্বিতীয় হুগলী সেতু থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন বছর তিরিশের এক যুবক। অসমের বাসিন্দা ওই যুবকের নাম বিকাশ বিশ্বাস। বুধবার বেলা ১১টা নাগাদ ঘটনাটি ঘটে। পুলিশ তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে নিয়ে আসে। দ্বিতীয় হুগলী সেতু থেকে হাওড়ার শালিমারের দিকে ঝাঁপ দেন ওই যুবক।খবর পেয়ে শিবপুর থানার পুলিশ […]
যুব সভাপতির নামে ভুয়ো ফোন করে টাকা দাবি, হাতেনাতে ধৃত প্রতারক।
হাওড়া, ৫ জুলাই:- যুব সভাপতির নাম নিয়ে ভুয়ো ফোন কলে টাকা দাবি, টাকা নিতে এসে হাতেনাতে ধৃত প্রতারক। অভিযোগ, হাওড়া জেলা তৃণমূল যুব সভাপতির নাম ব্যবহার করে ওই ভুয়ো ফোন করা হয়েছিল। ফোনে একাধিক ব্যবসায়ীর কাছে রথের অনুষ্ঠানের জন্য টাকা দাবি করা হয়েছিল। রামরাজাতলা জগাছা এলাকার এক ব্যবসায়ী ওই ভুয়ো ফোন কল পেয়ে বিষয়টি দলের […]
পুরোসভার বিদ্যুৎ বিভাগে কাজ করে শহর আলোকিত করলেও, নিজের বাড়িতেই অন্ধকার!
হুগলি, ৪ ডিসেম্বর:- পুরোসভার বিদ্যুৎ বিভাগে কাজ করে শহর আলোকিত করলেও, নিজের বাড়িতেই অন্ধকার! তিনমাস বেতন পাননি, বিদ্যুৎ এর বিল মেটাতে না পারায় লাইন কেটে দিয়ে যায় বিদ্যুৎ দপ্তর। সহকর্মিরা তখন পুরসভার গেটে আন্দোলন করছেন বকেয়া বেতনের দাবীতে। দেবাশিষের বাড়িতে বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে শুনে সহকর্মিরা গামছা পেতে চাঁদা তোলা শুরু করেন। দশ কুড়ি টাকা […]






