কলকাতা, ২২ জুলাই:- রাজ্য সরকার পচিশ বছরের উর্ধ্বে থাকা মহিলাদের হাতে মাসিক হাত খরচের টাকা তুলে দিতে আগামী পয়লা সেপ্টেম্বর থেকে লক্ষীর ভান্ডার প্রকল্প চালু করতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই প্রস্তাব গৃহীত হয়েছে। পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন এইজন্যে ১৬ ই আগস্ট থেকে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত রাজ্য জুড়ে দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হবে। সেখানেই এই প্রকল্প ছাড়াও বিভিন্ন সরকারি সামাজিক সুরক্ষা প্রকল্পের জন্য আবেদন গ্রহণ করা হবে বলে তিনি জানিয়েছেন। তবে স্থায়ী সরকারি, আধা সরকারি চাকরির সঙ্গে যুক্ত বা পেনশনভোগী মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন না। উল্লেখ্য এই প্রকল্পে তপশিলি জাতি উপজাতি মহিলাদের জন্য মাসিক এক হাজার এবং সাধারন জাতি ভুক্তদের মাসে ৫০০ টাকা করে দেওয়া হবে বলে রাজ্য সরকার আগেই জানিয়েছিল।
Related Articles
খাদ্যপণ্যের অস্বাভাবিক দামের জন্য কেন্দ্রীয় সরকারের নতুন তিন কৃষি আইনকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী।
কলকাতা , ৯ নভেম্বর:- শাকসবজি সহ বিভিন্ন খাদ্য পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে বেআইনি মজুতদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাজ্য সরকার কেন্দ্রের কাছে অনুরোধ জানিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ আলু পেঁয়াজ সহ বিভিন্ন শাকসবজি ডাল ও ভোজ্যতেলের মূল্যবৃদ্ধি নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখেছেন। সেখানে তিনি এইসব সামগ্রির অস্বাভাবিক দামের জন্য কেন্দ্রীয় সরকারের নতুন […]
বাংলায় সাম্প্রদায়িক মেরুকরনের রাজনীতি বন্ধ করতে চাই- বিমান বসু।
উঃ২৪পরগনা , ২০ ফেব্রুয়ারি:-সি পি আই এম খরদা বিধানসভা অঞ্চলের নির্বাচনী কর্মীসভা খরদা রবীন্দ্র ভবন এই সভায় সভাপতিত্ব করেন কল্যাণ মুখার্জি সিপিআইএম উত্তর জেলা কমিটির অন্যতম সদস্য প্রধান বক্তা হিসেবে ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান এবং সিপিআইএম পলিটব্যুরোর সদস্য বিমান বসু এছাড়াও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি সুভাষ মুখার্জি সিপিআইএম উত্তর 24 পরগনা […]
দেশের মানুষের মঙ্গলকামনায় দক্ষিনেশ্বর মন্দিরে পুজো দিলেন অমিত শাহ।
উঃ২৪পরগনা , ৬ নভেম্বর:- ২০২১ সালে বাংলা দখলের লক্ষে বাংলা সফরে এসেছেন অমিত শাহ। গতকাল বাঁকুড়ার পর শুক্রবার সকালে দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিয়েই অমিত শাহ তাঁর দ্বিতীয় দিনের রাজ্য সফর শুরু করলেন। এদিনও ঠাসা কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। এদিন সকাল ১০টা নাগাদ তিনি নিউটাউনের হোটেল থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশে রওনা দেন। পৌনে এগারোটা নাগাদ অমিত শাহর […]



