হুগলি, ১০ জুলাই:- জনতার দুয়ারে পুলিশ। আমজনতার সাথে পুলিশের সুসম্পর্ক বজায় রাখতে হুগলি গ্রামীণ জেলা পুলিশের পরিচালনায় কামারকুণ্ডুতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। কোলকাতা শঙ্কর নেত্রালয়ের সহযোগিতায় এই চক্ষু পরীক্ষা শিবিরে চোখ পরীক্ষার পর রোগীদের বিনামূল্যে ছানি অপারেশন ও চশমা দেওয়া হবে। আজ এই শিবিরের উদ্বোধন করেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার আমনদীপ। সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত দুই পুলিশ সুপার সহ অনান্য পুলিশ আধিকারিকরা। দুদিনের এই শিবিরে সিঙ্গুর ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত ও পুলিশ কর্মীদের চোখ পরীক্ষা করা হবে। পুলিশ সুপার বলেন, আগামীদিনে আরামবাগ সহ বিভিন্ন থানা এলাকায় এই ধরনের কর্মসূচী গ্রহন করা হবে। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়ে শিবিরে আসা এক রোগী। তিনি জানিয়েছে, পুলিশ যে সমাজের বন্ধু, তা পুনরায় এদিনের শিবির থেকে পরিচয় পাওয়া গেল।
Related Articles
অসংসদীয় আচরণের দায়ে বিরোধী দলনেতা সহ পাঁচ বিধায়ককে সাসপেন্ড বিধানসভায়।
কলকাতা, ১২ ফেব্রুয়ারি:- সন্দেশখালি ইস্যু নিয়ে ফের তুলকালাম বিধানসভায়। অসংসদীয় আচরণের দায়ে বিধানসভা থেকে সাসপেন্ড করা হয়েছে বিরোধী দলনেতা সহ পাঁচ বিধায়ককে। চলতি অধিবেশনের জন্য তাঁদের সাসপেন্ড করা হয়েছে। সন্দেশখালি কান্ডকে সামনে রেখে বিরোধীদের প্রতিবাদ বিক্ষোভকে কেন্দ্র করে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন সোমবার সকাল থেকেই ছিল উত্তপ্ত। অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব শুরু হতেই তুমুল উত্তেজনা ছড়ায় […]
রাজ্যে ১১টি নতুন নার্সিং কলেজ তৈরির সিদ্ধান্ত।
কলকাতা, ২৭ এপ্রিল:- বাজেটের ঘোষণা অনুযায়ী কেন্দ্রীয় সরকার রাজ্যে এগারোটি নতুন নার্সিং কলেজ তৈরির সিদ্ধান্ত নিয়েছে। উত্তর বারাসাত, ডায়মন্ড হারবার ,আরামবাগ, রামপুরহাট, ঝাড়গ্রাম, কোচবিহার, রায়গঞ্জ, পুরুলিয়া, তমলুক, জলপাইগুড়ি এবং উলুবেরিয়ায় এই নার্সিং কলেজগুলি তৈরি করা হবে বলে সরকারি সূত্রে জানা গিয়েছে।প্রতিটি কলেজে একশো জন করে শিক্ষার্থী বিএসসি নার্সিং প্রশিক্ষণের সুযোগ পাবেন। একটি কলেজ তৈরি করতে […]
বিভাসের সমর্থনে হাওড়ায় বিক্ষোভ।
হাওড়া , ৬ মার্চ:- ক্রিকেটার মনোজ তিওয়ারির নাম হাওড়ার শিবপুর কেন্দ্রের প্রার্থী হিসাবে ঘোষণা হতেই গতকাল শুক্রবার হাওড়ার শিবপুর বিধানসভা এলাকার বিভিন্ন জায়গায় তৃণমূল নেতা বিভাস হাজরার সমর্থনে পোস্টার দেখা গিয়েছিল। এরপর আজ শনিবার সকালে মনোজ তিওয়ারিকে বহিরাগত আখ্যা দিয়ে স্থানীয় তৃণমূল নেতা বিভাস হাজরার সমর্থনে হাওড়ার শানপুর মোড়ে বিক্ষোভ দেখান কিছু মানুষ। মহিলারাও সামিল […]





