কলকাতা, ১০ জুলাই:- রাজ্য সরকার পরিচালিত সর্ব ভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার প্রশিক্ষণ কেন্দ্র সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারে আইএএস আইপিএস প্রিলিমিনারি পরীক্ষার্থীদের জন্য বিশেষ স্বল্পমেয়াদী প্রশিক্ষণ আজ থেকে শুরু হল। মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা তথা এটিআইএর মহা নির্দেশক আলাপন বন্দ্যোপাধ্যায় সল্টলেকের অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রেনিং ইনস্টিটিউট চত্বরে এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। তিনি বলেন, সর্বভারতীয় প্রশাসনিক চাকরিতে এ রাজ্যের ছেলেমেয়েদের প্রতিনিধিত্ব বাড়াতে রাজ্য সরকার উদ্যোগী হয়েছে। তাই এই প্রতিষ্ঠানের মাধ্যমে রাজ্যের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা আইএএস, আইপিএস পরীক্ষার্থীদের নামমাত্র মূল্যে এখানে প্রশিক্ষণের সুযোগ করে দেওয়া হচ্ছে। অনুষ্ঠানে সত্যেন্দ্রনাথ ঠাকুর সিভিল সার্ভিস স্টাডি সেন্টারের সভাপতি সুরজিৎ কর পুরকায়স্থ বলেন আগামী দুই মাস ধরে আইএএস আইপিএস পরীক্ষা প্রাথমিক পর্বের প্রশিক্ষণ দিতে এই বিশেষ স্বল্পমেয়াদী কোর্স পরিচালনা করা হবে। প্রতিষ্ঠানের অন্যতম অধিকর্তা রাজনবীর সিং কাপুর এই প্রশিক্ষণ কর্মসূচি বিস্তারিত ভাবে ব্যাখ্যা করে বলেন, সিভিল সার্ভিস পরীক্ষার খুঁটিনাটি সম্পর্কে পরীক্ষার্থীদের ওয়াকিবহাল করার পাশাপাশি লাগাতার মক টেস্টের মাধ্যমে তাদের পরীক্ষার জন্য প্রস্তুত করে তোলা হবে।
Related Articles
সিএএ ,এনআরসি-র প্রতিবাদে পিলখানায় চলছে ধর্না। প্রজাতন্ত্র দিবসের সকালেও আজাদি চেয়ে প্রতিবাদ।
হাওড়া,২৬ জানুয়ারি:- দেশে বসবাস করা প্রত্যেক মানুষের সমান অধিকার। অথচ সিএএ, এনআরসি-র নামে নরেন্দ্র মোদীর সরকার সেই অধিকার কেড়ে নিতে চাইছে। এর প্রতিবাদে জাতীয় পতাকা হাতে নিজেদের দাবি আদায়ে সরব হলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ। হাওড়ার পিলখানায় মৌলানা আজাদ চকে ধর্নায় সামিল হয়েছেন সেখানকার মানুষ। এই ধর্না চলছে গত দশ দিন ধরে। রবিবার ২৬ জানুয়ারি […]
রবিনসন স্ট্রিটের ছায়া এবার হাওড়ার জগাছায়। চক্ষু চিকিৎসক বৃদ্ধ বাবার মৃতদেহ প্রায় তিনদিন ধরে ঘরে আগলে রেখেছিলেন মেয়ে।
হাওড়া , ১১ জুন:- কলকাতার রবিনসন স্ট্রিটের ছায়া এবার হাওড়ার জগাছায়। চক্ষু চিকিৎসক বৃদ্ধ বাবার মৃতদেহ প্রায় তিনদিন ধরে ঘরে আগলে রেখেছিলেন মেয়ে। মৃত বাবার সাথেই তিনদিন কাটায় মেয়ে। তিনদিন পর আজ প্রতিবেশিদের মারফত থানায় গিয়ে বাবার মৃত্যুর খবর দেয় মেয়ে। চোখের চিকিৎসক ছিলেন মৃত ব্যক্তি। আজ বুধবার মেয়ে নিজেই বাড়ির বাইরে বেরিয়ে পাড়ার দোকানে […]
মিছিল শুরুর আগে কালো পতাকা ঘিরে চাঞ্চল্য। রাজীবকেও দেখানো হয় কালো পতাকা।
হাওড়া , ৭ ফেব্রুয়ারি:-“আর নয় অন্যায়” এই কর্মসূচিকে সামনে রেখে আজ এক প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছে হাওড়া সদর বিজেপি। হাওড়ার ডোমজুড় মন্ডল ৩ এর উদ্যোগে এই কর্মসূচি নেওয়া হয়েছে। দূর্গাপুর অভয়নগর গ্রাম পঞ্চায়েত ২ এর অভয়নগর কালীর মাঠ থেকে মিছিলের সূচনা করবেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। এদিন মিছিল শুরুর আগে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ছবিতে জুতোর মালা […]



