হাওড়া , ১১ জুন:- কলকাতার রবিনসন স্ট্রিটের ছায়া এবার হাওড়ার জগাছায়। চক্ষু চিকিৎসক বৃদ্ধ বাবার মৃতদেহ প্রায় তিনদিন ধরে ঘরে আগলে রেখেছিলেন মেয়ে। মৃত বাবার সাথেই তিনদিন কাটায় মেয়ে। তিনদিন পর আজ প্রতিবেশিদের মারফত থানায় গিয়ে বাবার মৃত্যুর খবর দেয় মেয়ে। চোখের চিকিৎসক ছিলেন মৃত ব্যক্তি। আজ বুধবার মেয়ে নিজেই বাড়ির বাইরে বেরিয়ে পাড়ার দোকানে খবর দেয়। এরপর প্রতিবেশিরা সেই খবর পুলিশকে জানায়। পুলিশ এসে চিকিৎসকের মৃতদেহ ফ্ল্যাটের ঘর থেকে উদ্ধার করে। প্রতিবেশিরা জানান, চিকিৎসক বর্তমানে মেয়েকে নিয়ে থাকতেন ইছাপুর সুপারিবাগানের এই ফ্ল্যাটে। স্ত্রীও মানসিক রোগী ছিলেন। কয়েক বছর আগে তিনি মারা যান। একমাত্র মেয়ে অনিতাও মানসিক প্রতিবন্ধী। অনুমান করা হচ্ছে বৃদ্ধ চিকিৎসকের মৃত্যু হয়েছে দিন তিনেক আগেই। মৃত্যুর কারণ খতিয়ে দেখছে পুলিশ। প্রতিবেশিরা জানান, অমল কুমার মান্না(৭০) নামের ওই চক্ষু চিকিৎসক প্রতিদিন মেয়েকে সঙ্গে নিয়েই কলকাতার চেম্বারে যেতেন। কোথাও বেরলে মেয়েকে নিয়েই বেরতেন। গত এক সপ্তাহ যাবৎ এদের দু’জনকেই বাড়ি থেকে কেউ বেরতে দেখেননি। আজ জানাজানি হয় এই ঘটনা।
Related Articles
ডুয়ার্সের আদিবাসী অধ্যুষিত চারটি ব্লকে নতুন ১৭৫টি অঙ্গনয়াড়ি কেন্দ্র তৈরির সিদ্ধান্ত।
কলকাতা , ২৫ সেপ্টেম্বর:- রাজ্য সরকার উত্তরবঙ্গের ডুয়ার্সের আদিবাসী অধ্যুষিত চারটি ব্লকে নতুন ১৭৫টি অঙ্গনয়াড়ি কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি, মাল, মাটিয়ালি এবং নাগরাকাটা ব্লকের বিভিন্ন চা বাগানে এই কেন্দ্রগুলি তৈরির জন্যে রাজ্য অনগ্রসর শ্রেনী কল্যান দপ্তর থেকে অর্থ বরাদ্দ করা হয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। এক একটি কেন্দ্র তৈরির জন্যে ১০ […]
লুকিং গ্লাস ভেঙে যাওয়ায় বেসরকারি রুটের বাস চালককে বেদম মার জগাছার মৌখালিতে।
হাওড়া , ১০ সেপ্টেম্বর:- লুকিং গ্লাস ভেঙে যাওয়ায় বেসরকারি রুটের বাস চালককে গাড়ি থেকে নামিয়ে প্রকাশ্য রাস্তাতেই বেধড়ক মারধর করল একটি স্করপিও গাড়ির আরোহীরা। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে হাওড়ার জগাছার মৌখালিতে। নিগৃহীত বাসচালক জানান, সাঁত্রাগাছি পার করে বামদিকের লেন ধরে তিনি যাত্রীবাহী বাস ( ধর্মতলা – ধূলাগোড় ) নিয়ে ধূলাগোড়ের দিকে যাচ্ছিলেন। ডানদিকের লেন দিয়ে […]
কোন্নগরে মর্মান্তিক ঘটনা ,স্বামী – স্ত্রী একসাথে আত্মহত্যা।
হুগলি , ১০ জানুয়ারি:- কোন্নগর এস সি চ্যাটার্জি স্ট্রিটে দীপক সরকার ও ভবানী সরকার স্বামী স্ত্রী। প্রাক্তণ সরকারি কর্মী দুজনেই। এক ছেলে দিব্যেন্দু সরকারকে নিয়ে সুখের সংসার। ছেলে পেশায় ক্যাটারিং ব্যাবসা করেন।বাবা ও মা দুজনে অন্য ঘরে ঘুমায় ছেলে পাশের একটি ঘরে ঘুমাই আজ ভোর বেলায় ছেলে ঘুম থেকে উঠে দেখে মা ও বাবা গলায় […]






