সুদীপ দাস, ৫ জুলাই:- আশঙ্কাই সত্যি হলো। ফের বন্ধ হয়ে গেল চন্দননগরের গোন্দলপাড়া জুটমিল। মিল কর্তৃপক্ষ গেটে সাসপেনশন অফ ওয়ার্ক এর নোটিশ ঝুলিয়ে দিল। কাজ হারালো প্রায় চার হাজার শ্রমিক। কয়েকদিন ধরে ঝামেলা চলছিল ব্যাচিং ডিপার্টমেন্টে। কোম্পানির দাবি ৭০০ বেল্ট প্রোডাকশন দিতে হবে। শ্রমিকেরা জানিয়েছিল গোডাউন থেকে মাল দিলে ৫০০ বেল্ট দিতে হবে। আর লরি এলে লরি আর গোডাউন মিলে ৭০০ বেল্ট দিতে হবে। শ্রমিকেরা এই দাবি মানতে চায়নি। এরপর লেবার অফিসারের সংগে মিটিং হয়। কোনো সুরাহা না হওয়ায় প্রশাসনিক পর্যায় এব্যাপারে আলোচনা হলেও ব্যর্থ হয়। দুজকে চার্জশিট দেয় মিল কর্তৃপক্ষ। এরপর শ্রমিকরা ৪০০ বেল্ট প্রোডাকশন দিয়েছিল কিন্তু কোম্পানি মানতে নারাজ।আজ সকালে হঠাৎ এই সাসপেনশন অফ ওয়র্কের নোটিশ ঝুলিয়ে দেয় গোন্দলপাড়া জুটমিল কর্তৃপক্ষ। প্রায় আড়াই বছর বন্ধের পর ১ নভেম্বর খুলেছিল এই জুটমিল। রাজ্যে বিধামসভা নির্বাচন মিটতেই ফের বন্ধ হয়ে গেলো এই মিল। বেকার হয়ে পরলেন প্রায় ৪ হাজার শ্রমিক। এবিষয়ে মিল কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
Related Articles
রিষড়া মেলায় আয়োজিত হলো কবি সম্মেলন।
হুগলি,১৫ জানুয়ারি:- রিষড়া পৌর সভা দ্বারা পরিচালিত 30 তম রিষড়া মেলায় বঙ্গীয় ভাষা সেতু তরফে বাংলা, হিন্দি, উর্দু, ভোজপুরি ও অন্যান্য ভাষার কবি সম্মেলন অনুষ্ঠিত হয় । সরস্বতী বন্দনা ও রবীন্দ্র সংগীতের মাধ্যমে শুরু করা হয় । সংস্থার কর্ণধার মুরুলি চৌধুরী স্বাগত ভাষণ রাখেন এবং অতিথিদের সম্মান জানান । সভাপতিত্ব করেন বয়োজ্যেষ্ঠ ঊর্দু শায়ের হালিম […]
বুথের মধ্যে ভোট চলাকালীন বিজেপির পোলিং এজেন্টের অস্বাভাবিক মৃত্যু কামারহাটিতে
ব্যারাকপুরঃ, ১৭ এপ্রিল:- কামারহাটি বিধানসভা কেন্দ্রের নওদাপাড়া শ্রীপতি বিদ্যানিকেতন স্কুলের ১০৭ নম্বর বুথের বিজেপির পোলিং এজেন্ট অভিজিৎ সামন্তের (পল্টু) (বয়স ৪৩) অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে রাজনৈতিক চাপানউতোর। এদিন ওই পোলিং এজেন্ট বুথের মধ্যেই ভোট চলাকালীন অসুস্থ বোধ করে সঙ্গা হারান। পরবর্তীকালে তাকে কামারহাটির সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে […]
সঙ্কট থেকে সঙ্কটতর পিকে।
অঞ্জন চট্টোপাধ্যায়,১৭ মার্চ::- খেলোয়াড় জীবনে লড়েছেন অনেক ঘাত প্রতিঘাতের সঙ্গে। কোচিং কেরিয়ারেও গোলাপের মধ্যে কাঁটা ছিল। তবে তিনি ময়দানের পিকে বন্দ্যোপাধ্যায় হলেন ময়দানি লড়াইয়ে আরেক নাম। আর জীবনের শেষসময়ে এসেও মৃত্যুর সঙ্গে লড়াই করে যাচ্ছেন সকলের প্রিয় প্রদীপ দা। তাঁর অবস্থা যত সময় যাচ্ছে সঙ্কট থেকে সঙ্কটজনক হচ্ছে। বহু দিন ধরেই ভেন্টিলেশনে ছিলেন পিকে। মঙ্গলবার […]



