কলকাতা, ৪ জুলাই:- সংসদীয় কাজকর্ম নিয়ে একটি সুস্পষ্ট ধারণা তৈরি করতে তৃণমূল কংগ্রেস আগামীকাল তাদের পরিষদীয় দলের বৈঠক ডেকেছে। দলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের পৌরহিত্যে বিধানসভায় নৌসর আলী কক্ষে প্রস্তাবিত এই বৈঠকে উপস্থিত থাকার জন্য দলের সব নতুন বিধায়ক ছাড়াও পুরনো সদস্যদের বাধ্যতামূলকভাবে হাজির থাকতে হবে বলে হুইপ জারি করা হয়েছে। বিধানসভায় চলতি অধিবেশনে বিধায়কদের ভূমিকা কী হবে তা নিয়েও বৈঠকে আলোচনা হবে বলে জানা গিয়েছে। উল্লেখ্য অধিবেশন চলাকালীন নিয়মিত বিধানসভায় এসে সংসদীয় কাজকর্ম ছাড়াও আলোচনায় অংশ নেওয়ার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় শুক্রবার বিধায়কদের নির্দেশ দিয়েছিলেন।
Related Articles
চন্দ্রকোনা এলাকায় ভাঙ্গা সেতুর উপর দিয়ে যাতায়াত উদাসীন প্রশাসন।
পশ্চিম মেদিনীপুর,৭ মার্চ :- পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার ভগবন্তপুর অঞ্চলের কামারখালী এলাকায় ভৈরবী খালের উপর থাকা পাকা সেতুটি তিন বছর ভাঙা অবস্থায় রয়েছে। ভাঙ্গা সেতুর উপর দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এলাকার বাসিন্দারা যাতায়াত করেন। ওই সেতু দিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ যাতায়াত করেন।স্থানীয় বাসিন্দারা বারবার স্থানীয় প্রশাসন ও অঞ্চল প্রধান কে সেতুটি […]
ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতিপুরন ও ঋন মুক্তির দাবীতে ডেপুটেশন বিজেপির ।
হুগলি, ১০ ডিসেম্বর:- প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত চাষীদের ক্ষতিপুরন ও ঋন মুক্তির দাবীতে ডেপুটেশন বিজেপি। হুগলির আরামবাগ ব্লকের বিডিও অফিসে এদিন চাষীদের স্বার্থে ডেপুটেশন দেয় বিজেপি। প্রায় নয় দফা দাবি তুলে চাষীদের ক্ষতিপুরন ও ঋন মুক্তির দাবীতে বিডিও অফিসে এদিন স্বারকলিপি প্রদান করেন আরামবাগ বিধায়ক। এদিন আরামবাগ বিধায়ক মধুসূদন বাগের নেতৃত্বে এই ডেপুটেশন কর্মসূচি হয়। জানা […]
হাওড়ার অনুব্রত ‘ঘনিষ্ঠ’ মনোজ মাহনোতে’র ফ্ল্যাটে ফের ইডি’র হানা।
হাওড়া, ৩১ অক্টোবর:- হাওড়া থানা এলাকার রাউন্ড ট্যাঙ্ক লেনের শান্তিকুঞ্জ আবাসনের সি ব্লকে হানা ইডি’র। জানা গেছে, অনুব্রত ‘ঘনিষ্ঠ’ মনোজ কুমার মাহনোতে’র ফ্ল্যাটে মঙ্গলবার দুপুরে ইডি হানা দেয়। সূত্র মারফত জানা গেছে, তিনি পেশায় চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট। এদিন দুপুর ১২:৩০টা নাগাদ সাতজনের একটি দল সেখানে হানা দেন। তিনি অনুব্রত’র ‘ঘনিষ্ঠ’ ছিলেন। চার মাস আগেও এখানে ইডি […]








