হুগলি, ৩০ জুন:- ডানকুনি চন্দনকাঠ পাচার কান্ডে অভিযুক্ত টি আর মরুগান ও ডেভিড সাউকে শ্রীরামপুর আদালতে হাজির করল ডানকুনি থানার পুলিশ। বুধবার ধৃতদের আদালতে হাজির করা হলে পুলিশ অভিযুক্তদের ৪ দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দেয়। পুলিশ জানিয়েছে প্রায় তিন বছর ধরে ডানকুনি খড়িয়ালের সাঁতরা পাড়ায় গুদাম ঘর ভাড়া নিয়ে ছিল ডেভিড। বাড়ির মালিককে জিঞ্জাসাবাদ করে পুলিশ জেনেছে মরসুমী ফলের ব্যবসার নাম করে ঘর ভাড়া নেওয়া হয়। কিন্তু ফলের ব্যবসার আড়ালে বেআইনি চন্দনকাঠ চোরা চক্রের ঘটনা সামনে আসতেই চক্ষু চড়ক গাছ পুলিশ কর্তাদের। পুলিশের প্রাথমিক অনুমান রক্ত চন্দনকাঠ তামিলনাড়ু থেকে ডানকুনি নিয়ে আসা হয়। তারপর এখান থেকেই উত্তরবঙ্গ হয়ে নেপাল, ভুটান, বাংলাদেশ পাচারের ছক ছিলো। পুলিশের দাবী চার দিন হেফাজতে নেওয়ার ফলে অনেক কিছু গুরুত্তপূর্ণ তথ্য পাওয়া যাবে এদের থেকে। বিকেলে জেলা বনদপ্তরের কর্মীরা ডানকুনি থানায় গিয়ে তদন্তকারী দের সঙ্গে কথা বলেন।
Related Articles
হোয়াটসঅ্যাপে স্ট্যাটাস দিয়ে আত্মহত্যা যুবকের !
হুগলি , ২২ এপ্রিল:- বৈদ্যবাটি রামমোহন সরণীর বাসিন্দা অমিত দাস (২৪) গত ১৮ এপ্রিল থেকে নিখোঁজ ছিলো। সেদিন রাত দশটায় তার দেওয়া স্ট্যাটাস প্রথম নজরে পরে অমিতের এক মামা গোপাল পালের। স্ট্যাটাসে দেখা যায় বালি ব্রীজে দাঁড়িয়ে অমিত একটি ভিডিও শুট করেছে। সেই ভিডিওতে সে বলছে,’আমার এটা করা ছাড়া আর কোনো উপায় ছিলো না।পারলে আমাকে […]
রাজীব ‘ঘনিষ্ঠ’ বিজেপি নেতা গ্রেফতার হাওড়ায়।
হাওড়া, ২১ জুন:- সরকারি সম্পত্তির অপব্যবহার এবং প্রতারণা মামলায় দুর্নীতির অভিযোগে গ্রেফতার হলেন হাওড়ার জগদীশপুরের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত প্রধান অধুনা বিজেপি নেতা গোবিন্দ হাজরা। রবিবার রাতে তাঁকে বর্ধমানের পান্ডবেশ্বর থেকে গ্রেফতার করা হয়। গোবিন্দবাবু ডাকসাইটে রাজীব বন্দ্যোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত। কিছুদিন আগেই ডুমুরজলায় বিজেপির সভামঞ্চে এসে তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। গোবিন্দ হাজরা তৎকালীন […]
চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ভার্চুয়ালি উদ্বোধন মুখ্যমন্ত্রীর।
হুগলি, ১৭ নভেম্বর:- চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় জ্বলে উঠেছে আলো, সেজে উঠছে পথঘাট, সাজানো হয়েছে মন্ডপ, প্রতিমা। কলকাতার পোস্তা থেকে জগদ্ধাত্রী পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। চতুর্থীর সন্ধায় পুজো গাইড ম্যাপ প্রকাশ করলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। চন্দননগর স্ট্যান্ডে এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন, মেয়র রাম চক্রবর্তী, হুগলি জেলাশাসক মুক্তা আর্য, চন্দননগর […]




