হাওড়া, ২৮ জুন:- ভ্যাকসিন নিয়েও এখনও আসেনি ম্যাসেজ। অভিযোগ এবার হাওড়ায়। ভ্যাকসিন নিয়েছেন অথচ এখনও আসেনি কোনও ম্যাসেজ। এরকমই ঘটনা ঘটেছে হাওড়া শহরে। প্রায় শতাধিক ভ্যাকসিন গ্রহীতার ক্ষেত্রে ঘটেছে এমনই ঘটনা। উদ্বেগ ও দুশ্চিন্তায় বারে বারে ভ্যাকসিন সেন্টারে এসে যোগাযোগ করলেও সুরাহা মেলেনি। হাওড়া ময়দান সংলগ্ন একটি ভ্যাকসিন কেন্দ্র থেকে টিকা নিয়ে এমনই ভোগান্তিতে পড়েছেন শতাধিক মানুষ। রেজিস্ট্রেশন ছাড়াই এদের টিকাকরণ হয়েছিল কিনা বা কিভাবে এতজনকে টিকা দেওয়া হয়েছিল তা নিয়েও উঠে গিয়েছে প্রশ্ন। এই ঘটনায় কপালে চিন্তার ভাঁজ সকলের। হাওড়া ময়দানের ওই কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছিল প্রায় মাস দেড়েক আগে ১৮মে থেকে। বিনামূল্যে দেওয়া হয়েছিল ভ্যাকসিন। এখনো পর্যন্ত প্রায় শতাধিক ভ্যাকসিন গ্রাহকের কাছে আসেনি রেজিস্ট্রেশন এসএমএস। ঘটনার প্রতিকারের চেষ্টা করা হচ্ছে বলে জানা গেছে। তবে, এই বিষয়ে কোনও অভিযোগ আসেনি স্বাস্থ্য দপ্তরের কাছে। হাওড়া জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বক্তব্য, বিষয়টি সমাধান করার চেষ্টা করছে জেলা স্বাস্থ্য দপ্তর।
Related Articles
জাঁক-জমকহীন লক্ষ্মীপূজো অপরাজিতার বাড়িতে।
কলকাতা, ১৭ অক্টোবর:- অপরাজিতা আঢ্যর বাড়ির লক্ষ্মীপূজো মানেই বেশ জাঁক- জমকপূর্ণ লক্ষ্মী পুজো। তবে এই বছর একদম সাদামাটাভাবে পুজো সারছেন তিনি। আরজি কর ঘটনার জন্য বাড়িতে সংবাদমাধ্যমের নিষেধাজ্ঞা জারি করেছেন তিনি। আরজি করের ঘটনায় বহুবার প্রতিবাদ করতে দেখা গেছে অভিনেত্রী অপরাজিতা আঢ্যকে। এই বার লক্ষ্মী পুজোতেও তাঁর প্রতিবাদ এভাবেই। Post Views: 1,205
এক টিকিটেই গঙ্গাসাগর।
কলকাতা, ৬ জানুয়ারি:- করোনা কালে চালু হয়েছিল পরীক্ষামূলক ভাবে। এবার দেশের নানা প্রান্ত থেকে গঙ্গাসাগর মেলা দেখতে আসা পূণ্যার্থীদেরএক টিকিটে গঙ্গাসাগরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা চালু হচ্ছে পুরোদমে। নির্ধারিত টাকার বিনিময়ে একখানি টিকিট এবার মানুষ কলকাতা থেকে সোজা পৌঁছে যাবেন সাগর সঙ্গমে মেলা প্রাঙ্গণে। বারবার আলাদা করে লাইনে দাঁড়িয়ে লঞ্চ বাস বা ভেসেলের টিকিট কাটতে হবেনা। […]
ভয়াবহ অগ্নিকাণ্ডে কাঠের গোডাউন সহ তিনটি দোকান ভস্মীভূত হালিশহরে
ব্যারাকপুরঃ, ১১ এপ্রিল:- ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ভস্মীভূত হয়ে গেল একটি কাঠের গোডাউন সহ তিনটি দোকান। রবিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে বীজপুর থানার হাশিশহর চৌমাথা বাজার এলাকায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন,এদিন ভোর রাতে ওই এলাকার একটি কাঠের গোডাউনে হটাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। মুহূর্তে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের দুটি দোকানে। খবর পেয়ে ঘটনাস্থলে […]








