হুগলি, ২৫ জুন:- রথের আগেই রাজ্যের পর্যটন মানচিত্রে আত্মপ্রকাশ করবে মাহেশ পর্যটন কেন্দ্র। শুক্রবার সকালে মাহেশ জগন্নাথ মন্দিরে এসে এমনটাই দাবি করেছেন রাজ্যের পর্যটন মন্ত্রী ইন্দ্রনীল সেন। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে ২০১৯ সালে মাহেশ পর্যটন কেন্দ্রের কাজ শুরু হয়েছিল। করোনার কারণে কাজে কিছুটা বিঘ্ন ঘটলেও জগন্নাথ মন্দির, নাটমন্দির, মাসীর বাড়ি, গঙ্গার ঘাট, ভোগঘর সমস্ত নতুন ভাবে তৈরি করা হয়েছে। রথের আগেই মন্দির ও নাট মন্দিরের কাজ শেষ হয়েছে। মাঠ ও রাস্তার উপর যে তোরণের কাজ চলছে সেগুলি রথের পর হবে। এ দিন মন্দিরে প্রশাসনিক বৈঠক করেন মন্ত্রী। সেখানে হাজির ছিলেন জেলাশাসক দীপাপ্রিয়া পি, বিধায়ক সুদীপ্ত রায়, শ্রীরামপুরের পুরপ্রশাসক অমিয় মুখোপাধ্যায়, জগন্নাথ জিউ ট্রাষ্ট্রি বোর্ডের প্রধান সেবাইয়েত সৌমেন অধিকারী।
Related Articles
ভোট দিলেন সিঙ্গুরের মাস্টারমশাই।
হুগলি , ৫ এপ্রিল:- নিরাপত্তা রক্ষীর বাইকে চেপে সিঙ্গুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রবীন্দ্রনাথ ভট্টাচার্য হরিপাল বিধানসভার শিবরামবাটি কালীতলা প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন। আগামী 10 ই এপ্রিল চতুর্থ দফার নির্বাচনে তিনি বিজেপির প্রার্থী হয়ে নির্বাচনে প্রতিদন্দীতা করছেন। আগামীদিনে শান্তিপূর্ণ ভোট হওয়ার আবেদন জানিয়েছে। Post Views: 345
ফুটবল প্রেমীদের উৎসাহ দিতে বিনামূল্যে ফুটবল বিলি রাজ্যের।
কলকাতা, ১৯ ডিসেম্বর:- গ্রাম বাংলার ফুটবলপ্রেমীদের মাঠে নামায় উৎসাহ দিতে বিনামূল্যে গ্রামে গ্রামে ফুটবল বিলি করা হবে। রাজ্য সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের মাধ্যমে এই ফুটবল বিলি করা হবে বলে জানা গেছে। কিছু কিছু জায়গায় ফুটবলের সঙ্গে ভলিবলও বিলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প দফতরের আওতায় থাকা রিফিউজি […]
রাজ্য বিদ্যুৎ পর্ষদের তিনমাসের পরিবর্তে মাসিক বিল চালুর প্রক্রিয়া শুরু।
কলকাতা, ২১ সেপ্টেম্বর:- রাজ্য বিদ্যুৎ পর্ষদের গ্রাহকদের ত্রৈমাসিকের পরিবর্তে মাসিক বিল চালু করার বিষয় রাজ্যের বিদ্যুৎ দফতর পদক্ষেপ করছে। পর্ষদের অধীনে থাকা কলকাতা পুরসভার চারটি ওয়ার্ডে পরীক্ষামূলক ভাবে মাসিক বিদ্যুতের বিল দেওয়ার পদ্ধতি চালু করা হচ্ছে বলে বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন। আজ বিধানসভার উল্লেখ পর্বে সরকার ও বিরোধী পক্ষের একাধিক বিধায়ক মাসিক বিদ্যুৎ বিল […]





