আরামবাগ, ২৫ জুন:- ভারতীয় জনতা পার্টির আলিপুরদুয়ারের এম.পি জন বার্লা ও বিষ্ণুপুরের এম.পি সৌমিত্র খাঁ এর উস্কানিমূলক বক্তব্যের প্রতিবাদে তৃনমুল আইনি পদক্ষেপের জন্য থানায় দ্বারস্থ হলো আরামবাগ তৃনমুল ছাত্র পরিষদ। বাংলা ভাগ করার চক্রান্ত করছে বিজেপি এই দুই এমপি। এই জন্য এদিন হুগলি জেলা তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি সম্বুদ্ধ দত্তর নির্দেশে আরামবাগ থানায় অভিযোগ দায়ে করে আরামবাগ তৃনমুল ছাত্র পরিষদ। উপস্থিত ছিলেন আরামবাগ শহর তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি শেখ টিংকু, আরামবাগ শহর তৃণমূল ছাত্র পরিষদের কার্যকারী সভাপতি পার্থ প্রতিম দে, আরামবাগ শহর তৃণমূল ছাত্র পরিষদ সোশ্যাল মিডিয়া কো-অর্ডিনেটর ভিকি মণ্ডল ছাড়াও অন্যান্য ছাত্র নেতারা। জানা গিয়েছে, বাংলা ভেঙে রাজ্য তৈরি করার পক্ষে নাকি মন্তব্য করে ছিলেন এই দুই বিজেপি এমপি। তারপরই রাজ্য জুড়ে বির্তকের সৃষ্টি হয়। শাসকদল তৃনমুল এর তীব্র প্রতিবাদ করে। বাংলা ভাগের প্রতিবাদে এদিন তৃনমুল ছাত্র পরিষদ আইনি পদক্ষেপ গ্রহণ করে। তারা আরামবাগ থানায় একটা অভিযোগ দায়ের করে।
Related Articles
বাগানে সুপারি চুরির ঘটনা দেখে ফেলায় ডোমজুড়ে বৃদ্ধাকে খুন।
হাওড়া, ১৪ সেপ্টেম্বর:- বাগানে সুপারি চুরির ঘটনা দেখে ফেলায় এক বৃদ্ধাকে গলার নলি কেটে খুন করার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে ডোমজুড়ের খাটোরা গ্রামে বাগানের পাতকুয়া থেকে ওই বৃদ্ধার দেহ উদ্ধার করে পুলিশ। মৃতার নাম গীতারানী সাউ (৬৬)। ডোমজুড় থানা সূত্রের খবর, গতকাল সোমবার দুপুর থেকে নিখোঁজ ছিলেন বৃদ্ধা। তিনি প্রতিদিনকার মতো সোমবার দুপুরেও গরুর জন্য […]
দুই-তৃতীয়াংশ আসন জিতে রাজ্যে তৃণমূল কংগ্রেস পুনরায় সরকার গড়তে চলেছে – মমতা ব্যানার্জি।
কলকাতা , ৩০ এপ্রিল:- দুই-তৃতীয়াংশ আসন জিতে রাজ্যে তৃণমূল কংগ্রেস পুনরায় সরকার গড়তে চলেছে বলে দলনেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রত্যয় ব্যক্ত করেছেন। কালীঘাটের বাসভবন থেকে আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি দলের প্রার্থী ও গণনা কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত দলীয় এজেন্টদের সঙ্গে বৈঠক করেন। বৈঠক সম্পর্কে প্রকাশ্যে কেউ কিছু না বললেও সেখানে ভোট গণনার দিন ও তারপর প্রার্থী […]
ছাত্রের মৃতদেহ উদ্দারকে কেন্দ্র করে রণক্ষেত্র ডানকুনি।
হুগলি , ১০ মার্চ:- সোমবার রাত থেকে টানা দুদিন নিখোঁজ থাকার পর রহস্যজনক ভাবে ডানকুনির নয়ানজুলি থেকে বি টেক পড়ুয়ার মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। বুধবার সকালে নয়ানজুলি থেকে ছাত্রের দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে মৃতের নাম সুদীপ্ত দেওয়ারি(১৯)। বাড়ি ডানকুনির স্বরুপনগরে। ছাত্র মৃত্যুর ঘটনায় পুলিশ কে নিশানা করে এ দিন দুর্গাপুর জাতীয় সড়ক অবরোধ […]




