কলকাতা, ২৩ জুন:- রাজ্যে করোনা সংক্রমনের হার অনেকটাই নিম্নমুখী হওয়ায় রাজ্য সরকার বিভিন্ন বিধানসভার বকেয়া উপনির্বাচন দ্রুত সেরে ফেলতে নির্বাচন কমিশনের কাছে আর্জি জানিয়েছে। মনোনয়ন পর্ব ও প্রচারের সময় সংক্ষিপ্ত করে যত শীঘ্র সম্ভব ভোট গ্রহণ করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আজ কমিশনের কাছে আর্জি জানান। নবান্নে আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, রাজ্যে ৮ দফার বিধানসভা নির্বাচনের সময় করোনা সংক্রমনের হার ৩৩ শতাংশে পৌঁছেছিল।এখন তা নেমে তিন শতাংশের কাছাকাছি এসে দাঁড়িয়েছে। ফলে এখন উপনির্বাচন পর্ব আয়োজন করলে সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমবে। পাশাপাশি সংক্রমণের ঝুঁকি কমাতে নির্বাচন পর্ব সংকোচন এবং প্রচার এর সময় কমিয়ে দেয়ার তিনি পরামর্শ দিয়েছেন।
Related Articles
শ্রম দপ্তরের উদ্যোগে আজ কোচবিহার দিনহাটা শ্রমিক মেলার প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।
কোচবিহার ,১৪ জানুয়ারি:- পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় শ্রম দপ্তরের উদ্যোগে আজ কোচবিহার দিনহাটা শ্রমিক মেলার প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।মঞ্চে ছিলেন অনগ্রসর শ্রেণি কল্যাণ দফতরের মন্ত্রী শ্রী বিনয় কৃষ্ণ বর্মন। দিনহাটার বিধায়ক উদয়ন গুহ ও শ্রম দপ্তরের আধিকারিকরা। Post Views: 277
শিবরাত্রি উপলক্ষে বিশেষ পূজা বেলুড় মঠেও।
হাওড়া, ১৮ ফেব্রুয়ারি:- চিরাচরিত প্রথা মেনে বেলুড় মঠের রামকৃষ্ণ মন্দিরে সন্ধ্যা আরতির পর শুরু হয়েছে শিবরাত্রির আরাধনা। ভক্তিভরে আরম্ভ হয়েছে মহা শিবরাত্রির পূজা। ঠাকুর শ্রীশ্রীরামকৃষ্ণদেবের সন্ধ্যা আরতির পর এদিন মঠের মূল মন্দিরে ভক্ত সমাগমে সন্ন্যাসী মহারাজরা পূজার সূচনা করেন। বেলুড় মঠের শিবরাত্রি পূজার বিশেষ আকর্ষণ শিব নৃত্য। যা চাক্ষুষ করতে দূর দূরান্ত থেকে আগত ভক্তের […]
স্বামী বিবেকানন্দের জন্মদিনে টুইট করে তাকে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী।
কলকাতা, ১২ জানুয়ারি:- মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি স্বামী বিবেকানন্দের জন্মদিনে টুইট করে তাকে শ্রদ্ধা জানিয়েছেন। স্বামীজীর বাণী উদ্ধৃত করে তিনি বীর সন্ন্যাসী কে শ্রদ্ধা জানান। রাজ্যের সচিবালয় নবান্ন বিধানসভা সহ বিভিন্ন সরকারি দপ্তরে বিবেকানন্দ জয়ন্তী উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাজ্য বিধানসভায় স্বামীজীর প্রতিকৃতিতে মাল্যদান করেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। শাসকদল তৃণমূল কংগ্রেসের তরফেও স্বামী বিবেকানন্দের জন্মদিন […]





