কলকাতা, ২১ জুন:- প্রতিযোগিতার বাজারে রাজ্যের বেকার যুবক যুবতীদের স্বনির্ভর করে আরও কর্মমুখী করে তুলতে তাদের দক্ষতা উন্নয়নে রাজ্য সরকার একটি কমিটি গঠন করেছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ নবান্নে এই সংক্রান্ত একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন। আধুনিক পদ্ধতিতে তাদের কিভাবে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় সেই বিষয়টি খুঁজে দেখতে মুখ্য উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এর নেতৃত্বে গঠিত এই কমিটিকে পনেরো দিনের মধ্যে রাজ্য সরকারের কাছে রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে বলে মুখ্যমন্ত্রী জানান। দক্ষতার নিরিখে দেশের দশটি শীর্ষস্থানের মধ্যে রাজ্যের ছেলেমেয়েরা ছটি ক্ষেত্রে শীর্ষস্থান ধরে রেখেছে বলেও তিনি আজ জানিয়েছেন। আজকের বৈঠকে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পদ্যোগ, অর্থ, শ্রম এবং কৃষি দপ্তরের আধিকারিকরা ছাড়াও দক্ষতা উন্নয়ন সংক্রান্ত বেশ কিছু সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Related Articles
লকডাউনের দ্বিতীয় দিনে মানুষকে ঘরবন্দি করতে রীতিমতো বল প্রয়োগ করতে হলো পুলিশকে।
চিরঞ্জিত ঘোষ , ২৪ মার্চ:- লকডাউনের দ্বিতীয় দিনে মানুষকে ঘরবন্দি করতে রীতিমতো বল প্রয়োগ করতে হলো পুলিশকে। আজ হুগলি জেলার বিভিন্ন প্রান্তে সেই ছবিই ধরা পড়লো আমাদের ক্যামেরায়। এদিন সকাল থেকেই অকারনে বহু মানুষ পথে বের হলেন। জেলার বিভিন্ন প্রান্তে সেইসমস্ত মানুষদের বাড়ি ফেরাতে এদিন বহু জায়গাতেই লাঠিচার্জ করতে হলো পুলিশকে। এত বোঝানো সত্ত্বেও কেনো […]
পথ কুকুর, বিড়ালদের খাওয়ানোর ব্যবস্থা করল পুলিশ।
হাওড়া,১৪ এপ্রিল:- লকডাউন পরিস্থিতিতে মানুষের বিপদে পাশে দাঁড়িয়েছেন হাওড়া সিটি পুলিশের কর্মীরা। এবার বর্তমান পরিস্থিতিতে প্রায় অনাহারে থাকা রাস্তার কুকুর, বিড়ালদের খাওয়ানোর ব্যবস্থা করলেন তাঁরা। এ বিষয়ে পুলিশের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে স্বেচ্ছাসেবী সংস্থার কর্মীরাও। হাওড়া সিটি পুলিশ সূত্রে খবর, হাওড়া পুলিশ কমিশনারেট এলাকার বিভিন্ন জায়গায় পথ কুকুর ও বিড়ালদের খাওয়ানোর উদ্যোগ নেওয়া […]
নির্যাতিতা তরুনীর বাড়িতে “আমরা আক্রান্ত” মঞ্চের প্রতিনিধি দল।
উঃ২৪পরগনা, ২৮ আগস্ট:- নির্যাতিতা তরুণীর পরিবারের সাথে দেখা করতে আসলেন ‘আমরা আক্রান্ত’ মঞ্চের ৯ সদস্যের এক প্রতিনিধি দল। বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ প্রতিনিধি দলের সদস্যরা আসেন। যদিও ওই পরিবারে সদস্যের সাথে কথা বলার অনুমতি মেলে অম্বিকেশ মহাপাত্র’এর নেতৃত্বে তিনজন সদস্যের। বাবা-মার সাথে দেখা করে এই মামলার তদন্তের অগ্রগতি নিয়ে কথা হয়। পাশাপাশি নির্যাতিতার পরিবারের পাশে […]







